সাত মাসে ১৫ হাজারের বেশি শিশু অপহরণ-নিখোঁজ, সরকারের প্রতি খেলাঘরের আহ্বান

প্রাইম বার্তা অনলাইন
০৩ সেপ্টেম্বর ২০২৬ ৪:৫৫ পিএম
সাত মাসে ১৫ হাজারের বেশি শিশু অপহরণ-নিখোঁজ, সরকারের প্রতি খেলাঘরের আহ্বান

গত সাত মাসে সারা বাংলাদেশে ১৫ হাজারের বেশি শিশু-কিশোর অপহৃত হয়েছে কিংবা নিখোঁজ হয়েছে। এই চরম উদ্বেগজনক পরিস্থিতিতে জাতীয় শিশু কিশোর সংগঠন কেন্দ্রীয় খেলাঘর আসর নিখোঁজ ও অপহৃত শিশুদের দ্রুত উদ্ধারে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) রাতে রাজধানীর নিউ ইস্কাটনে অবস্থিত খেলাঘরের কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনের সম্পাদকমণ্ডলীর জরুরি সভায় এই আহ্বান জানানো হয়। পরের দিন বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সংগঠনের দপ্তর সম্পাদক হান্নান চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দেশের প্রতিটি শিশু রাষ্ট্রের অমূল্য সম্পদ। জাতিসংঘ ঘোষিত শিশু অধিকার সনদে স্বাক্ষরের মাধ্যমে সরকার ইতোমধ্যে শিশু সুরক্ষায় প্রতিশ্রুতিবদ্ধতা প্রকাশ করেছে। এখন সেই অঙ্গীকার বাস্তবে রূপ দিয়ে নিখোঁজ ও অপহৃত শিশুদের উদ্ধারে বলিষ্ঠ পদক্ষেপ নেওয়া জরুরি। নিখোঁজ হওয়ার ঘটনায় সমাজের মানুষ যেমন আতঙ্কে দিন কাটাচ্ছেন, তেমনি শিশুদের মেধা বিকাশও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। একটি পরিবার যেভাবে সন্তানের অধিকার নিশ্চিতে কাজ করে, রাষ্ট্রকেও সেভাবে শিশুদের সার্বিক বিকাশে সামাজিক দায়িত্ব পালন করতে হবে বলে সংগঠনের অবস্থান।

শিশু সুরক্ষার দায়িত্ব শুধু রাষ্ট্রের নয় — দেশের সব অভিভাবক ও সমাজের প্রতিটি স্তরকে এগিয়ে আসতে হবে বলে মত খেলাঘরের। এ লক্ষ্যে সারাদেশের শাখা আসরগুলোর মাধ্যমে সচেতনতামূলক কর্মসূচি পালন করবে সংগঠনটি। এ ছাড়া শিশু অপহরণ ও নিখোঁজের ঘটনা নিয়ে সামগ্রিক প্রতিবেদন প্রকাশ করে জনমনে প্রশান্তি ফেরানোর অনুরোধ জানিয়েছে কেন্দ্রীয় খেলাঘর।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...