১৫ সেপ্টেম্বরের পর উন্নতির আশা বিদ্যুৎ-জ্বালানি পরিস্থিতিতে: প্রতিমন্ত্রী

প্রাইম বার্তা অনলাইন
০৩ সেপ্টেম্বর ২০২৬ ৩:০২ পিএম
১৫ সেপ্টেম্বরের পর উন্নতির আশা বিদ্যুৎ-জ্বালানি পরিস্থিতিতে: প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরের ১৫ তারিখের পর দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতিতে বড় ধরনের স্বস্তি ফিরবে বলে আশা করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এমন আশার কথা জানান।

দেশের মানুষ বিদ্যুৎ ও জ্বালানি সংকটে যে ভোগান্তিতে ভুগছেন, তাতে সরকারও সমবেদনাশীল জানিয়ে প্রতিমন্ত্রী আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করেন। তিনি জানান, দেশের দুটি ভাসমান এলএনজি টার্মিনাল বা এফএসআরইউ-এর একটি গত ২১ জুলাই অচল হয়ে পড়ে। ১৫ আগস্টে সেটি মেরামত হলেও আমদানি করা কার্গোগুলো পুনর্নির্ধারণ করতে হওয়ায় সরবরাহ ব্যবস্থা এখনো পূর্ণ গতিতে ফিরেনি। এ পর্যন্ত ৮৮ শতাংশ সরবরাহ পুনরুদ্ধার সম্ভব হলেও অবশিষ্ট ১২ শতাংশ এখনো বাকি রয়েছে বলে জানান তিনি।

জাতীয় সংসদেও এ বিষয়ে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, আগামী দুই সপ্তাহের মধ্যে জ্বালানি ও বিদ্যুৎ পরিস্থিতিতে উল্লেখযোগ্য অগ্রগতি দেখা যাবে। দ্রুতই অবশিষ্ট ১২ শতাংশ সরবরাহও পুনরুদ্ধার করা হবে বলে তাঁর প্রত্যাশা।

বর্তমান বিদ্যুৎ উৎপাদনের চিত্র তুলে ধরে প্রতিমন্ত্রী জানান, রক্ষণাবেক্ষণের কারণে পায়রা বিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট বন্ধ রয়েছে। অন্যদিকে রামপাল কেন্দ্রের একটি ইউনিট পূর্ণ সক্ষমতায় চলছে না, কারণ ওই কেন্দ্রের কয়লা এখন বঙ্গোপসাগরে থাকা অবস্থায় সমুদ্র অশান্ত থাকায় মোংলা বন্দরে লাইটারেজ করা যাচ্ছে না।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...