স্কুলগামী মেয়ে নিয়ে অটোরিকশায় দুর্ঘটনা, মতিঝিলে বাবা-মেয়ে আহত

প্রাইম বার্তা অনলাইন
০৩ সেপ্টেম্বর ২০২৬ ১২:২৫ পিএম
স্কুলগামী মেয়ে নিয়ে অটোরিকশায় দুর্ঘটনা, মতিঝিলে বাবা-মেয়ে আহত

রাজধানীর মতিঝিলের আরামবাগ মোড়ে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে অটোরিকশা উল্টে গিয়ে একই পরিবারের দুজন আহত হয়েছেন। আহতরা হলেন মো. সাইফুল ইসলাম (৪৫) এবং তার মেয়ে সাবিনা জান্নাত মানহা (১১)। স্কুলে যাওয়ার পথে এই দুর্ঘটনার শিকার হন বাবা-মেয়ে। পরে দুজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

সকাল ৭টার দিকে ঘটনাটি ঘটে। আহতদের ভাগিনা মাইনুল হাসান জানান, তার মামা সকালে মেয়েকে নিয়ে অটোরিকশায় করে বেইলি রোডের সিদ্ধেশ্বরী গার্লস হাইস্কুলে যাচ্ছিলেন। পথিমধ্যে গাড়িটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে। খবর পাওয়ার পর পরিবারের সদস্যরা গিয়ে তাদের উদ্ধার করে ঢামেকে ভর্তি করান। তিনি আরও জানান, মামার বাসা ওয়ারীর স্বামীবাগ এলাকায় এবং মানহা সিদ্ধেশ্বরী গার্লস হাইস্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আরামবাগ মোড়ে অটোরিকশা উল্টে আহত বাবা-মেয়েকে হাসপাতালে আনা হয়েছে। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।

কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, বাবা-মেয়ের কারও অবস্থা গুরুতর নয়। প্রাথমিক চিকিৎসার পর পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই তাদের ছেড়ে দেওয়া হবে বলে আশা করা যাচ্ছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...