হাজারীবাগে নিজ দোকানের সামনে ৭০-৮০ জনের হামলায় গুরুতর আহত বিএনপি নেতা

প্রাইম বার্তা অনলাইন
০৩ সেপ্টেম্বর ২০২৬ ১২:১৩ পিএম
হাজারীবাগে নিজ দোকানের সামনে ৭০-৮০ জনের হামলায় গুরুতর আহত বিএনপি নেতা

রাজধানীর হাজারীবাগ বেড়িবাঁধ এলাকায় নিজ দোকানের সামনে আলী জামান (৫৫) নামের এক বিএনপি নেতাকে ধারালো অস্ত্র নিয়ে আক্রমণ করেছে দুর্বৃত্তরা। গুরুতর জখম হওয়া এই নেতা হাজারীবাগ থানার ২২ নং ওয়ার্ড বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক এবং গাড়ির পার্টসের একটি দোকানের মালিক। বুধবার (২ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার সময় এই ঘটনা ঘটে।

আহতের ভাই সাদ রহমান জানান, পূর্ব শত্রুতার জের ধরে এলাকার চিহ্নিত চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী রিপন, জনি, বাবুল, শামীম, জসিম, সাহাবুদ্দিনসহ আরও অজ্ঞাতনামা ব্যক্তি মিলিয়ে ৭০ থেকে ৮০ জন ধারালো অস্ত্র হাতে তার ভাইয়ের ওপর ঝাঁপিয়ে পড়ে। এতে মাথাসহ শরীরের নানা অঙ্গে আঘাতের চিহ্ন রয়েছে।

গুরুতর আহত অবস্থায় আলী জামানকে উদ্ধার করে রাত দেড়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। বর্তমানে সেখানেই তিনি চিকিৎসাধীন। পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা যায়, আহত এই নেতার বাড়ি হাজারীবাগের কালুনগর এলাকায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনাটি নিশ্চিত করে বলেন, হাজারীবাগ বেড়িবাঁধ এলাকা থেকে একজন বিএনপি নেতা গুরুতর আহত হয়ে হাসপাতালে এসেছেন। তার শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...