সময় মাত্র ৫ দিন: শর্তে শর্তে হজযাত্রীদের এজেন্সি বদলের সুযোগ
বেসরকারি ব্যবস্থাপনায় প্রাক-নিবন্ধিত হজযাত্রীরা এখন এক এজেন্সি থেকে অন্য এজেন্সিতে যাওয়ার সুযোগ পাচ্ছেন। এ কাজে ভোগান্তি এড়াতে ধর্মবিষয়ক মন্ত্রণালয় পাঁচ দিনের সময়সীমা নির্ধারণ করেছে, যা ২ সেপ্টেম্বর শুরু হয়ে ৬ সেপ্টেম্বর শেষ হবে। বুধবার থেকেই এই স্থানান্তর কার্যক্রম চালু হয়েছে।
তবে এই সুবিধা পেতে কিছু কঠোর শর্ত মানতে হবে। মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, কোনো হজযাত্রীকে তার লিখিত অনুমতি ছাড়া নতুন এজেন্সিতে পাঠানো যাবে না। পাশাপাশি একজন যাত্রী একাধিকবার এজেন্সি পরিবর্তনও করতে পারবেন না। সুষ্ঠু হজ ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যেই শর্তসাপেক্ষে এই ছাড় দেওয়া হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
শর্ত ভাঙলে মেলবে কঠোর শাস্তি। হজযাত্রীর লিখিত সম্মতি ছাড়া স্থানান্তর কিংবা বারবার এজেন্সি বদলের অভিযোগ প্রমাণিত হলে ‘হজ ও ওমরাহ ব্যবস্থাপনা আইন, ২০২১’ এবং ‘হজ ও ওমরাহ ব্যবস্থাপনা বিধিমালা, ২০২২’ অনুসরণ করে সংশ্লিষ্ট এজেন্সির বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
মন্ত্রণালয় জানিয়েছে, নির্ধারিত সব শর্ত প্রতিপালনের ভিত্তিতে এই পাঁচ দিনের মধ্যেই স্থানান্তর প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এর বাইরে আর কোনো সময় পাওয়া যাবে না।
সম্পর্কিত খবর
জন্মাষ্টমী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান, পুরোহিত-সেবাইতদের সম্মানি
স্কুলগামী মেয়ে নিয়ে অটোরিকশায় দুর্ঘটনা, মতিঝিলে বাবা-মেয়ে আহত
হাজারীবাগে নিজ দোকানের সামনে ৭০-৮০ জনের হামলায় গুরুতর আহত বিএনপি…
চট্টগ্রামে নিজ বাসায় ঝুলন্ত অবস্থায় বাংলাদেশ ব্যাংক কর্মকর্তার মরদেহ
ঢাকায় মাত্র ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪২৯, মিরপুরেই সর্বোচ্চ ১৪৪
পাঁচ ব্যাংকের সঙ্গে চুক্তি করেছে ডিএসসিসি, এখন ব্যাংকেই মেটবে সিটির…

আরও পড়ুন

সময় মাত্র ৫ দিন: শর্তে শর্তে হজযাত্রীদের এজেন্সি বদলের সুযোগ
বেসরকারি ব্যবস্থাপনায় প্রাক-নিবন্ধিত হজযাত্রীরা এখন এক এজেন্সি থেকে অন্য এজেন্সিতে যাওয়ার সুযোগ পাচ্ছেন। এ কাজে ভোগান্তি এড়াতে ধর্মবিষয়ক মন্ত্রণালয় পাঁচ দিনের সময়সীমা নির্ধারণ করেছে, যা ২ সেপ্টেম্বর শুরু হয়ে ৬ সেপ্টেম্বর শেষ হবে। বুধবার থেকেই এই স্থানান্তর কার্যক্রম চালু হয়েছে।
তবে এই সুবিধা পেতে কিছু কঠোর শর্ত মানতে হবে। মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, কোনো হজযাত্রীকে তার লিখিত অনুমতি ছাড়া নতুন এজেন্সিতে পাঠানো যাবে না। পাশাপাশি একজন যাত্রী একাধিকবার এজেন্সি পরিবর্তনও করতে পারবেন না। সুষ্ঠু হজ ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যেই শর্তসাপেক্ষে এই ছাড় দেওয়া হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
শর্ত ভাঙলে মেলবে কঠোর শাস্তি। হজযাত্রীর লিখিত সম্মতি ছাড়া স্থানান্তর কিংবা বারবার এজেন্সি বদলের অভিযোগ প্রমাণিত হলে ‘হজ ও ওমরাহ ব্যবস্থাপনা আইন, ২০২১’ এবং ‘হজ ও ওমরাহ ব্যবস্থাপনা বিধিমালা, ২০২২’ অনুসরণ করে সংশ্লিষ্ট এজেন্সির বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
মন্ত্রণালয় জানিয়েছে, নির্ধারিত সব শর্ত প্রতিপালনের ভিত্তিতে এই পাঁচ দিনের মধ্যেই স্থানান্তর প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এর বাইরে আর কোনো সময় পাওয়া যাবে না।
সম্পর্কিত খবর
জন্মাষ্টমী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান, পুরোহিত-সেবাইতদের সম্মানি
স্কুলগামী মেয়ে নিয়ে অটোরিকশায় দুর্ঘটনা, মতিঝিলে বাবা-মেয়ে আহত
হাজারীবাগে নিজ দোকানের সামনে ৭০-৮০ জনের হামলায় গুরুতর…
চট্টগ্রামে নিজ বাসায় ঝুলন্ত অবস্থায় বাংলাদেশ ব্যাংক কর্মকর্তার…
ঢাকায় মাত্র ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪২৯, মিরপুরেই সর্বোচ্চ…
পাঁচ ব্যাংকের সঙ্গে চুক্তি করেছে ডিএসসিসি, এখন ব্যাংকেই…