চট্টগ্রামে নিজ বাসায় ঝুলন্ত অবস্থায় বাংলাদেশ ব্যাংক কর্মকর্তার মরদেহ
চট্টগ্রাম নগরীর হালিশহরে নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোহাম্মদ ছায়েদুর রহমানের (৫৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার (২ সেপ্টেম্বর) রাত ৯টা নাগাদ উত্তর আগ্রাবাদের রমনা আবাসিক এলাকায় তার বাসা থেকে দেহটি উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার সকালে নিহতের সহকর্মীরা জানান, বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত কর্মস্থলে একটি সভায় অংশ নিয়েছিলেন ছায়েদুর রহমান। সভার সময় তাকে স্বাভাবিক ও হাসিখুশি মেজাজে দেখা গেছে। প্রায় দুই বছর আগে তিনি যুগ্ম পরিচালক পদে পদোন্নতি পেয়েছিলেন।

জানা গেছে, ছায়েদুর রহমানের তিন মেয়ে রয়েছে। তার বড় মেয়ে প্রকৌশলী এবং ছোট মেয়ে এমবিবিএসে পড়াশোনা করছেন—দুজনেই ঢাকায় অবস্থান করছেন। মেজো মেয়ে একজন চিকিৎসক, যিনি চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে কর্মরত।
হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদিন মণ্ডল বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে, বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে।
সম্পর্কিত খবর
ঘরে বসেই ক্যান্টনমেন্ট বোর্ডের সনদ, মাইগভে খুলে গেল ১৮৫টি ফর্ম
ফ্রান্সের পথেই উত্তাল ইতালি: বিক্ষোভে আহত ১৪১ পুলিশ, গ্রেফতার ১৯৭
আত্মীয়ের সোনা আত্মসাতের মামলায় গ্রেপ্তার ১, উদ্ধার ১১ লাখ টাকার…
শব্দদূষণ রোধে ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জব্দ ১০ হর্ন
মোহাম্মদপুরে ‘মাদক অভিযানে’ যুবকের মাথা ফাটল, দায় এড়াচ্ছে সবাই
আইফোন ও বিয়ের প্রতিশ্রুতিতে স্কুলছাত্রী অপহরণ, গ্রেফতার দুই যুবক

আরও পড়ুন
চট্টগ্রামে নিজ বাসায় ঝুলন্ত অবস্থায় বাংলাদেশ ব্যাংক কর্মকর্তার মরদেহ
চট্টগ্রাম নগরীর হালিশহরে নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোহাম্মদ ছায়েদুর রহমানের (৫৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার (২ সেপ্টেম্বর) রাত ৯টা নাগাদ উত্তর আগ্রাবাদের রমনা আবাসিক এলাকায় তার বাসা থেকে দেহটি উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার সকালে নিহতের সহকর্মীরা জানান, বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত কর্মস্থলে একটি সভায় অংশ নিয়েছিলেন ছায়েদুর রহমান। সভার সময় তাকে স্বাভাবিক ও হাসিখুশি মেজাজে দেখা গেছে। প্রায় দুই বছর আগে তিনি যুগ্ম পরিচালক পদে পদোন্নতি পেয়েছিলেন।

জানা গেছে, ছায়েদুর রহমানের তিন মেয়ে রয়েছে। তার বড় মেয়ে প্রকৌশলী এবং ছোট মেয়ে এমবিবিএসে পড়াশোনা করছেন—দুজনেই ঢাকায় অবস্থান করছেন। মেজো মেয়ে একজন চিকিৎসক, যিনি চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে কর্মরত।
হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদিন মণ্ডল বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে, বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে।
সম্পর্কিত খবর
ঘরে বসেই ক্যান্টনমেন্ট বোর্ডের সনদ, মাইগভে খুলে গেল…
ফ্রান্সের পথেই উত্তাল ইতালি: বিক্ষোভে আহত ১৪১ পুলিশ,…
আত্মীয়ের সোনা আত্মসাতের মামলায় গ্রেপ্তার ১, উদ্ধার ১১…
শব্দদূষণ রোধে ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জব্দ ১০…
মোহাম্মদপুরে ‘মাদক অভিযানে’ যুবকের মাথা ফাটল, দায় এড়াচ্ছে…
আইফোন ও বিয়ের প্রতিশ্রুতিতে স্কুলছাত্রী অপহরণ, গ্রেফতার দুই…