লিখিত অনুমতিতেই এজেন্সি বদলের সুযোগ, হজযাত্রীদের জন্য মাত্র ৫ দিন
বেসরকারি ব্যবস্থাপনায় প্রাক-নিবন্ধন করা হজযাত্রীরা এখন নিজের পছন্দমতো এজেন্সি পরিবর্তন করতে পারবেন। এজন্য সরকারের পক্ষ থেকে মাত্র পাঁচদিনের সময়সীমা দেওয়া হয়েছে, যা গত বুধবার (২ সেপ্টেম্বর) শুরু হয়ে ৬ সেপ্টেম্বর শেষ হবে।
ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সুষ্ঠু হজ ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে শর্তসাপেক্ষে এই স্থানান্তরের অনুমতি দেওয়া হয়েছে। এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হলো, হজযাত্রীর লিখিত অনুমতি ছাড়া কাউকে এক এজেন্সি থেকে অন্য এজেন্সিতে পাঠানো যাবে না। একই সঙ্গে একজন হজযাত্রী একাধিকবার এজেন্সি পরিবর্তনের সুযোগও পাবেন না।
শর্তভঙ্গের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে বলেও জানিয়েছে মন্ত্রণালয়। হজযাত্রীর লিখিত সম্মতি ছাড়া স্থানান্তর কিংবা একাধিকবার স্থানান্তরের অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট এজেন্সির বিরুদ্ধে ‘হজ ও ওমরাহ ব্যবস্থাপনা আইন, ২০২১’ এবং ‘হজ ও ওমরাহ ব্যবস্থাপনা বিধিমালা, ২০২২’ অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্ধারিত সব শর্ত মেনে ৬ সেপ্টেম্বরের মধ্যেই স্থানান্তর কার্যক্রম সম্পন্ন করতে হবে। এই সময়সীমা শেষ হলে আর এজেন্সি পরিবর্তনের সুযোগ পাওয়া যাবে না।
সম্পর্কিত খবর
ঢাকার বাতাস ‘সংবেদনশীলদের জন্য অস্বাস্থ্যকর’, দূষণে বিশ্বে দশম
শ্রমিক অধিকার ও শিল্প শান্তিতে একজোট আইএলও ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশ
৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস, ৭ অঞ্চলের নদীবন্দরে সংকেত-১
৬০ দিনের বিশেষ প্রশিক্ষণ শেষে দক্ষ হলেন বেবিচকের ১৫ অগ্নিনির্বাপণ…
উপকূলীয় সাত অঞ্চলে দমকা হাওয়ার পূর্বাভাস, নদীবন্দরে সতর্কসংকেত
মেয়াদোত্তীর্ণ খাবার সংরক্ষণে হেরিটেজ ইন্টার কন্টিনেন্টালের লাখ টাকা জরিমানা

আরও পড়ুন

লিখিত অনুমতিতেই এজেন্সি বদলের সুযোগ, হজযাত্রীদের জন্য মাত্র ৫ দিন
বেসরকারি ব্যবস্থাপনায় প্রাক-নিবন্ধন করা হজযাত্রীরা এখন নিজের পছন্দমতো এজেন্সি পরিবর্তন করতে পারবেন। এজন্য সরকারের পক্ষ থেকে মাত্র পাঁচদিনের সময়সীমা দেওয়া হয়েছে, যা গত বুধবার (২ সেপ্টেম্বর) শুরু হয়ে ৬ সেপ্টেম্বর শেষ হবে।
ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সুষ্ঠু হজ ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে শর্তসাপেক্ষে এই স্থানান্তরের অনুমতি দেওয়া হয়েছে। এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হলো, হজযাত্রীর লিখিত অনুমতি ছাড়া কাউকে এক এজেন্সি থেকে অন্য এজেন্সিতে পাঠানো যাবে না। একই সঙ্গে একজন হজযাত্রী একাধিকবার এজেন্সি পরিবর্তনের সুযোগও পাবেন না।
শর্তভঙ্গের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে বলেও জানিয়েছে মন্ত্রণালয়। হজযাত্রীর লিখিত সম্মতি ছাড়া স্থানান্তর কিংবা একাধিকবার স্থানান্তরের অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট এজেন্সির বিরুদ্ধে ‘হজ ও ওমরাহ ব্যবস্থাপনা আইন, ২০২১’ এবং ‘হজ ও ওমরাহ ব্যবস্থাপনা বিধিমালা, ২০২২’ অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্ধারিত সব শর্ত মেনে ৬ সেপ্টেম্বরের মধ্যেই স্থানান্তর কার্যক্রম সম্পন্ন করতে হবে। এই সময়সীমা শেষ হলে আর এজেন্সি পরিবর্তনের সুযোগ পাওয়া যাবে না।
সম্পর্কিত খবর
ঢাকার বাতাস ‘সংবেদনশীলদের জন্য অস্বাস্থ্যকর’, দূষণে বিশ্বে দশম
শ্রমিক অধিকার ও শিল্প শান্তিতে একজোট আইএলও ও…
৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস, ৭ অঞ্চলের…
৬০ দিনের বিশেষ প্রশিক্ষণ শেষে দক্ষ হলেন বেবিচকের…
উপকূলীয় সাত অঞ্চলে দমকা হাওয়ার পূর্বাভাস, নদীবন্দরে সতর্কসংকেত
মেয়াদোত্তীর্ণ খাবার সংরক্ষণে হেরিটেজ ইন্টার কন্টিনেন্টালের লাখ টাকা…