দশ লাখ বেতন দিলেও ঘুষখোর থাকবে না: মাহবুব কবীর মিলন
সাবেক অতিরিক্ত সচিব মাহবুব কবীর মিলন বলেছেন, সরকারি কর্মকর্তাদের বেতন বৃদ্ধি করে দুর্নীতি দূর করার চিন্তা হাস্যকর। তিনি বলেন, অসৎ ব্যক্তিরা মাসে দশ লাখ টাকা বেতন পেলেও অনৈতিক আয় ছাড়বে না। তবে রাষ্ট্রের এক থেকে দুই শতাংশ সৎ কর্মচারীদের বেঁচে থাকার মতো বেতন দেওয়া সরকারের নৈতিক দায়িত্ব।
মঙ্গলবার ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন। এক ট্রেন ভ্রমণের অভিজ্ঞতার উল্লেখ করে মিলন জানান, অটোমেশনের কারণে ঘুষের সুযোগ কমে যাওয়ায় দুই কর্মকর্তা মন খারাপ করেছিলেন। তাদের অভিযোগ ছিল, আগে তারা দিনে তিন থেকে চার লাখ টাকা অবৈধ আয় করতেন, এখন তা দুই থেকে তিন হাজারে নেমে এসেছে।

এই সাবেক সরকারি কর্মকর্তা আরও লিখেছেন, একসময় অনেক কর্মকর্তার দৈনিক ঘুষের পরিমাণ ছিল এক কোটি টাকা এবং গড় পাঁচ কোটি টাকা পর্যন্ত উঠেছে। তিনি মনে করেন, সৎ মানুষের উপকারের জন্য হলেও সময়ে সময়ে বেতন বাড়ানো প্রয়োজন, কিন্তু একজন ঘুষখোরকে সৎ হওয়ার জন্য টাকা দিয়ে লোভ মেটানো সম্ভব নয়।
সম্পর্কিত খবর
ঘরে বসেই ক্যান্টনমেন্ট বোর্ডের সনদ, মাইগভে খুলে গেল ১৮৫টি ফর্ম
ফ্রান্সের পথেই উত্তাল ইতালি: বিক্ষোভে আহত ১৪১ পুলিশ, গ্রেফতার ১৯৭
আত্মীয়ের সোনা আত্মসাতের মামলায় গ্রেপ্তার ১, উদ্ধার ১১ লাখ টাকার…
শব্দদূষণ রোধে ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জব্দ ১০ হর্ন
মোহাম্মদপুরে ‘মাদক অভিযানে’ যুবকের মাথা ফাটল, দায় এড়াচ্ছে সবাই
আইফোন ও বিয়ের প্রতিশ্রুতিতে স্কুলছাত্রী অপহরণ, গ্রেফতার দুই যুবক

আরও পড়ুন
দশ লাখ বেতন দিলেও ঘুষখোর থাকবে না: মাহবুব কবীর মিলন
সাবেক অতিরিক্ত সচিব মাহবুব কবীর মিলন বলেছেন, সরকারি কর্মকর্তাদের বেতন বৃদ্ধি করে দুর্নীতি দূর করার চিন্তা হাস্যকর। তিনি বলেন, অসৎ ব্যক্তিরা মাসে দশ লাখ টাকা বেতন পেলেও অনৈতিক আয় ছাড়বে না। তবে রাষ্ট্রের এক থেকে দুই শতাংশ সৎ কর্মচারীদের বেঁচে থাকার মতো বেতন দেওয়া সরকারের নৈতিক দায়িত্ব।
মঙ্গলবার ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন। এক ট্রেন ভ্রমণের অভিজ্ঞতার উল্লেখ করে মিলন জানান, অটোমেশনের কারণে ঘুষের সুযোগ কমে যাওয়ায় দুই কর্মকর্তা মন খারাপ করেছিলেন। তাদের অভিযোগ ছিল, আগে তারা দিনে তিন থেকে চার লাখ টাকা অবৈধ আয় করতেন, এখন তা দুই থেকে তিন হাজারে নেমে এসেছে।

এই সাবেক সরকারি কর্মকর্তা আরও লিখেছেন, একসময় অনেক কর্মকর্তার দৈনিক ঘুষের পরিমাণ ছিল এক কোটি টাকা এবং গড় পাঁচ কোটি টাকা পর্যন্ত উঠেছে। তিনি মনে করেন, সৎ মানুষের উপকারের জন্য হলেও সময়ে সময়ে বেতন বাড়ানো প্রয়োজন, কিন্তু একজন ঘুষখোরকে সৎ হওয়ার জন্য টাকা দিয়ে লোভ মেটানো সম্ভব নয়।
সম্পর্কিত খবর
ঘরে বসেই ক্যান্টনমেন্ট বোর্ডের সনদ, মাইগভে খুলে গেল…
ফ্রান্সের পথেই উত্তাল ইতালি: বিক্ষোভে আহত ১৪১ পুলিশ,…
আত্মীয়ের সোনা আত্মসাতের মামলায় গ্রেপ্তার ১, উদ্ধার ১১…
শব্দদূষণ রোধে ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জব্দ ১০…
মোহাম্মদপুরে ‘মাদক অভিযানে’ যুবকের মাথা ফাটল, দায় এড়াচ্ছে…
আইফোন ও বিয়ের প্রতিশ্রুতিতে স্কুলছাত্রী অপহরণ, গ্রেফতার দুই…