রাজধানীতে ব্যাগ ছিনতাই: প্রাণ হারালেন বগুড়ার শিক্ষিকা রনজিলা

প্রাইম বার্তা অনলাইন
০২ সেপ্টেম্বর ২০২৬ ১১:৫০ এএম
রাজধানীতে ব্যাগ ছিনতাই: প্রাণ হারালেন বগুড়ার শিক্ষিকা রনজিলা

রাজধানীর সড়কে ছিনতাইকারীদের দৌরাত্ম্যের শিকার হয়ে প্রাণ হারালেন বগুড়ার এক স্কুল শিক্ষিকা। চিকিৎসার জন্য ঢাকায় আসা ৫৭ বছর বয়সী রনজিলা পারভীন শনিবার সকালে সংসদ ভবন এলাকায় রিকশায় থাকাবস্থায় মোটরসাইকেল আরোহী দুই দুস্কৃতিকারীর হাতে ব্যাগ ছিনিয়ে নিতে গিয়ে রাস্তায় ছিটকে পড়েন। গুরুতর আহত অবস্থায় তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

গাবতলীর বাগবাড়ি সরকারি বালিকা বিদ্যালয়ের এই শিক্ষিকার মৃত্যু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। গত ছয় মাসে রাজধানীতে চলন্ত রিকশা বা অটোরিকশা থেকে ব্যাগ টান দিয়ে ছিনিয়ে নেওয়ার ঘটনায় অন্তত তিন নারীর মৃত্যু হয়েছে। এর আগে উত্তরায় মুক্তা আক্তার এবং গত জুন মাসে সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে সোহেলি ইসলাম একইভাবে প্রাণ হারান। এমন ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন নগরবাসী।

শিক্ষিকা রনজিলা হত্যাকাণ্ডের ঠিক একদিন পর রোববার ধানমন্ডি লেক এলাকায় ব্যাংক থেকে টাকা তুলে আসার পথে ৩৯ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায় একটি দুস্কৃতিকারী চক্র। স্থানীয়দের সহায়তায় পিস্তলসহ তানভীর আবেদীন জুই নামে একজনকে আটক করা হয়। পরে ধানমন্ডি থানা পুলিশ অভিযান চালিয়ে মজিবর রহমান ও জাকির হোসেন ওরফে ক্যাপ্টেন জাকিরকে গ্রেফতার করেছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...