ছুটি শেষে দেশে ফেরেননি, ওএসডি উম্মে হানীর চাকরিচ্যুতি
নির্ধারিত সময়ে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে কর্মস্থলে যোগ না দেওয়ার অপরাধে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওএসডি ও সিনিয়র সহকারী সচিব উম্মে হানীকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার। গত সোমবার (৩১ আগস্ট) রাতে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
২০১৯ সালে পিএইচডি করার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে যান উম্মে হানী। দীর্ঘদিন প্রেষণ ও অধ্যয়নছুটির মেয়াদ বৃদ্ধির পর ২০২৩ সালের শেষ দিকে তার ছুটি বাড়ানোর আবেদন নাকচ করা হয়। মন্ত্রণালয়ের কমিটি তার আবেদন নামঞ্জুর করলেও তিনি নির্দেশনা অমান্য করে দেশে ফিরে আসেননি।
সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী ‘অসদাচরণ’ ও ‘পলায়ন’-এর অভিযোগ প্রমাণিত হওয়ায় এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। যোগদানের চিঠি পাঠানোর পরও তিনি যোগ দেননি এবং অনুপস্থিত থাকায় চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
সম্পর্কিত খবর
সংসদে প্রধানমন্ত্রীর ঘোষণা: কওমি মাদরাসার জন্য ছয় শিক্ষাবোর্ড
ছাদে সোলার বসালেই ৪৫ শতাংশ মুনাফা, ইউনিটপ্রতি মিলবে ১০ টাকা…
জ্বালানি স্বনির্ভরতায় গ্যাস অনুসন্ধান ও নবায়নযোগ্য শক্তির বড় পরিকল্পনা
জলবায়ু সংকটে আজকের পদক্ষেপই আগামীর নিরাপত্তা: পরিবেশমন্ত্রী
চাচাকে পঙ্গু করার এক বছরে প্রবাসী ভাতিজা হত্যা, জামিনে এসে…
স্বাস্থ্যসেবা, স্বাস্থ্য শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ে নতুন সচিব

আরও পড়ুন

ছুটি শেষে দেশে ফেরেননি, ওএসডি উম্মে হানীর চাকরিচ্যুতি
নির্ধারিত সময়ে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে কর্মস্থলে যোগ না দেওয়ার অপরাধে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওএসডি ও সিনিয়র সহকারী সচিব উম্মে হানীকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার। গত সোমবার (৩১ আগস্ট) রাতে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
২০১৯ সালে পিএইচডি করার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে যান উম্মে হানী। দীর্ঘদিন প্রেষণ ও অধ্যয়নছুটির মেয়াদ বৃদ্ধির পর ২০২৩ সালের শেষ দিকে তার ছুটি বাড়ানোর আবেদন নাকচ করা হয়। মন্ত্রণালয়ের কমিটি তার আবেদন নামঞ্জুর করলেও তিনি নির্দেশনা অমান্য করে দেশে ফিরে আসেননি।
সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী ‘অসদাচরণ’ ও ‘পলায়ন’-এর অভিযোগ প্রমাণিত হওয়ায় এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। যোগদানের চিঠি পাঠানোর পরও তিনি যোগ দেননি এবং অনুপস্থিত থাকায় চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
সম্পর্কিত খবর
সংসদে প্রধানমন্ত্রীর ঘোষণা: কওমি মাদরাসার জন্য ছয় শিক্ষাবোর্ড
ছাদে সোলার বসালেই ৪৫ শতাংশ মুনাফা, ইউনিটপ্রতি মিলবে…
জ্বালানি স্বনির্ভরতায় গ্যাস অনুসন্ধান ও নবায়নযোগ্য শক্তির বড়…
জলবায়ু সংকটে আজকের পদক্ষেপই আগামীর নিরাপত্তা: পরিবেশমন্ত্রী
চাচাকে পঙ্গু করার এক বছরে প্রবাসী ভাতিজা হত্যা,…