এমপিও শিক্ষকদের নতুন বেতন স্কেলে অন্তর্ভুক্তি: এখনো কোনো সিদ্ধান্ত হয়নি

প্রাইম বার্তা অনলাইন
০১ সেপ্টেম্বর ২০২৬ ৩:৩৯ এএম
এমপিও শিক্ষকদের নতুন বেতন স্কেলে অন্তর্ভুক্তি: এখনো কোনো সিদ্ধান্ত হয়নি

জাতীয় বেতন স্কেল-২০২৬-এর আওতায় এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের অন্তর্ভুক্ত করা হবে কি না, তা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। সোমবার (৩১ আগস্ট) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

এর আগে বৈঠকে সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন স্কেল অনুমোদন দেওয়া হয়, যা ২০২৬ সালের ১ জুলাই থেকে কার্যকর হবে। এই স্কেলে ২০টি গ্রেডের মধ্যে নিম্ন গ্রেডের কর্মচারীদের জন্য বেতন বৃদ্ধির হার সর্বোচ্চ ১৪২ শতাংশ এবং প্রথম গ্রেডের মূল বেতন ৭৮ হাজার থেকে বেড়ে ১ লাখ ৫৬ হাজার টাকা করা হয়েছে। ১২ বছর পর এই বেতন স্কেল সংস্কার করা হলো।

প্রায় পাঁচ লাখ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর এই স্কেলে অন্তর্ভুক্তি প্রসঙ্গে মন্ত্রিপরিষদ সচিব বলেন, এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত আসলে তখনই জানা যাবে। তিনি আরও জানান, ২০২৬ সালের ১ জুলাই থেকে ২০২৭ সালের ১ জুলাইয়ের মধ্যে মূল বেতন তিন ধাপে এবং ২০২৮ সালের জানুয়ারি থেকে অন্যান্য ভাতা কার্যকর করা হবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...