শাহজালাল বিমানবন্দরে দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ সদস্য নিহত

প্রাইম বার্তা অনলাইন
০১ সেপ্টেম্বর ২০২৬ ১:৩৪ এএম
শাহজালাল বিমানবন্দরে দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ সদস্য নিহত

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ বিমানবাহিনীর তিন সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন সদস্য আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

গতকাল সোমবার রাতে বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের অদূরে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি-উদ-দৌলা চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুর্ঘটনার পরপরই আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়। নিহত ও আহত সদস্যদের পরিচয় এবং দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ উল্লেখ করে শিগগিরই একটি বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করা হবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...