মোবাইল নিয়ে মায়ের অভিমানে প্রাণ গেল স্কুলছাত্র তাশফিকুলের

প্রাইম বার্তা অনলাইন
০১ সেপ্টেম্বর ২০২৬ ১২:৪০ এএম
মোবাইল নিয়ে মায়ের অভিমানে প্রাণ গেল স্কুলছাত্র তাশফিকুলের

রাজধানীর পল্টন থানাধীন চামেলীবাগ এলাকায় মায়ের সাথে অভিমান করে তাশফিকুল ইসলাম (১৬) নামের এক স্কুলছাত্র আত্মহত্যা করেছে। সোমবার বিকেল ৩টার দিকে বাসার দোতলার নিজ কক্ষে সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দেয় সে। অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক রাত সাড়ে ৮টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, তাশফিকুল মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী ছিল। সে মোবাইল গেমস ‘ফ্রি ফায়ার’ নিয়ে দীর্ঘদিন ধরে আসক্ত ছিল। এ নিয়ে পারিবারিক অসন্তোষ সৃষ্টি হলে তার মা মোবাইল ফোনটি কেড়ে নেন। এর জের ধরে মাকে অভিমান করে সে নিজ কক্ষে গিয়ে আত্মহত্যার পথ বেছে নেয়।

পুলিশ ও পরিবার সূত্রে আরও জানা যায়, ঘটনার পর তাকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবহিত করা হয়েছে। তাদের গ্রামের বাড়ি ফেনীর দাগনভূঁইয়া উপজেলায়।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...