সিলেট রেঞ্জের নতুন ডিআইজি জাহাঙ্গীর, জিল্লুরকে এসবিতে
সিলেট রেঞ্জের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে ড. মো. জিল্লুর রহমানকে। তার স্থলাভিষিক্ত হয়েছেন বিশেষ শাখার (এসবি) ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। গত ৩১ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে জানানো হয়, ড. মো. জিল্লুর রহমানকে সিলেট রেঞ্জ থেকে এসবিতে বদলি করা হয়েছে। অন্যদিকে, এসবির ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনকে সিলেট রেঞ্জের নতুন ডিআইজি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এ আদেশ জনস্বার্থে অবিলম্বে কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে।

এর আগে চলতি বছরের ৫ মে সিলেট রেঞ্জের ডিআইজি হিসেবে যোগ দেন ড. মো. জিল্লুর রহমান। সিলেটে যোগদানের আগে তিনি রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনারের দায়িত্ব পালন করেছিলেন।
সম্পর্কিত খবর
ঘরে বসেই ক্যান্টনমেন্ট বোর্ডের সনদ, মাইগভে খুলে গেল ১৮৫টি ফর্ম
ফ্রান্সের পথেই উত্তাল ইতালি: বিক্ষোভে আহত ১৪১ পুলিশ, গ্রেফতার ১৯৭
আত্মীয়ের সোনা আত্মসাতের মামলায় গ্রেপ্তার ১, উদ্ধার ১১ লাখ টাকার…
শব্দদূষণ রোধে ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জব্দ ১০ হর্ন
মোহাম্মদপুরে ‘মাদক অভিযানে’ যুবকের মাথা ফাটল, দায় এড়াচ্ছে সবাই
আইফোন ও বিয়ের প্রতিশ্রুতিতে স্কুলছাত্রী অপহরণ, গ্রেফতার দুই যুবক

আরও পড়ুন
সিলেট রেঞ্জের নতুন ডিআইজি জাহাঙ্গীর, জিল্লুরকে এসবিতে
সিলেট রেঞ্জের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে ড. মো. জিল্লুর রহমানকে। তার স্থলাভিষিক্ত হয়েছেন বিশেষ শাখার (এসবি) ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। গত ৩১ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে জানানো হয়, ড. মো. জিল্লুর রহমানকে সিলেট রেঞ্জ থেকে এসবিতে বদলি করা হয়েছে। অন্যদিকে, এসবির ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনকে সিলেট রেঞ্জের নতুন ডিআইজি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এ আদেশ জনস্বার্থে অবিলম্বে কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে।

এর আগে চলতি বছরের ৫ মে সিলেট রেঞ্জের ডিআইজি হিসেবে যোগ দেন ড. মো. জিল্লুর রহমান। সিলেটে যোগদানের আগে তিনি রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনারের দায়িত্ব পালন করেছিলেন।
সম্পর্কিত খবর
ঘরে বসেই ক্যান্টনমেন্ট বোর্ডের সনদ, মাইগভে খুলে গেল…
ফ্রান্সের পথেই উত্তাল ইতালি: বিক্ষোভে আহত ১৪১ পুলিশ,…
আত্মীয়ের সোনা আত্মসাতের মামলায় গ্রেপ্তার ১, উদ্ধার ১১…
শব্দদূষণ রোধে ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জব্দ ১০…
মোহাম্মদপুরে ‘মাদক অভিযানে’ যুবকের মাথা ফাটল, দায় এড়াচ্ছে…
আইফোন ও বিয়ের প্রতিশ্রুতিতে স্কুলছাত্রী অপহরণ, গ্রেফতার দুই…