সব গ্রেডেই মোবাইল ভাতা: নতুন বেতন স্কেলে সুখবর পেলেন সরকারি চাকরিজীবীরা
সরকারি চাকরিজীবীদের জন্য দারুণ সুখবর নিয়ে এসেছে নতুন জাতীয় বেতন স্কেল ২০২৬। এতদিন যারা পঞ্চম গ্রেড পর্যন্ত মোবাইল ভাতা পেতেন, এবার সেই সীমা উঠিয়ে দিয়েছে সরকার। সোমবার (৩১ আগস্ট) মন্ত্রিসভার বৈঠকে এই নতুন বেতন স্কেলের খসড়া অনুমোদন করা হয়েছে। সরকারি প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সব গ্রেডের কর্মচারীকে এখন থেকে মোবাইল ভাতার আওতাভুক্ত করা হবে।
ডিজিটাল যোগাযোগের গুরুত্ব বাড়ার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সরকার। এছাড়াও প্রথমবারের মতো বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানের জন্য সরকারি কর্মচারীরা মাসে ৩ হাজার টাকা করে ভাতা পাবেন। নতুন এই স্কেলে মোট ২০টি গ্রেড বহাল রাখা হয়েছে। সর্বনিম্ন ২০ হাজার এবং সর্বোচ্চ গ্রেডের মূল বেতন ধরা হয়েছে ১ লাখ ৫৬ হাজার টাকা।

আগামী ২০২৬ সালের ১লা জুলাই থেকে এই নতুন বেতন স্কেল কার্যকর হবে। তবে এটি একবারে নয়, ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। ২০২৬-২৭ এবং ২০২৭-২৮ অর্থবছরে পর্যায়ক্রমে এই সুবিধা চালু করা হবে, যাতে দেশের অর্থনীতির ওপর চাপ সামাল দেওয়া যায়।
সম্পর্কিত খবর
ঘরে বসেই ক্যান্টনমেন্ট বোর্ডের সনদ, মাইগভে খুলে গেল ১৮৫টি ফর্ম
ফ্রান্সের পথেই উত্তাল ইতালি: বিক্ষোভে আহত ১৪১ পুলিশ, গ্রেফতার ১৯৭
আত্মীয়ের সোনা আত্মসাতের মামলায় গ্রেপ্তার ১, উদ্ধার ১১ লাখ টাকার…
শব্দদূষণ রোধে ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জব্দ ১০ হর্ন
মোহাম্মদপুরে ‘মাদক অভিযানে’ যুবকের মাথা ফাটল, দায় এড়াচ্ছে সবাই
আইফোন ও বিয়ের প্রতিশ্রুতিতে স্কুলছাত্রী অপহরণ, গ্রেফতার দুই যুবক

আরও পড়ুন
সব গ্রেডেই মোবাইল ভাতা: নতুন বেতন স্কেলে সুখবর পেলেন সরকারি চাকরিজীবীরা
সরকারি চাকরিজীবীদের জন্য দারুণ সুখবর নিয়ে এসেছে নতুন জাতীয় বেতন স্কেল ২০২৬। এতদিন যারা পঞ্চম গ্রেড পর্যন্ত মোবাইল ভাতা পেতেন, এবার সেই সীমা উঠিয়ে দিয়েছে সরকার। সোমবার (৩১ আগস্ট) মন্ত্রিসভার বৈঠকে এই নতুন বেতন স্কেলের খসড়া অনুমোদন করা হয়েছে। সরকারি প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সব গ্রেডের কর্মচারীকে এখন থেকে মোবাইল ভাতার আওতাভুক্ত করা হবে।
ডিজিটাল যোগাযোগের গুরুত্ব বাড়ার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সরকার। এছাড়াও প্রথমবারের মতো বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানের জন্য সরকারি কর্মচারীরা মাসে ৩ হাজার টাকা করে ভাতা পাবেন। নতুন এই স্কেলে মোট ২০টি গ্রেড বহাল রাখা হয়েছে। সর্বনিম্ন ২০ হাজার এবং সর্বোচ্চ গ্রেডের মূল বেতন ধরা হয়েছে ১ লাখ ৫৬ হাজার টাকা।

আগামী ২০২৬ সালের ১লা জুলাই থেকে এই নতুন বেতন স্কেল কার্যকর হবে। তবে এটি একবারে নয়, ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। ২০২৬-২৭ এবং ২০২৭-২৮ অর্থবছরে পর্যায়ক্রমে এই সুবিধা চালু করা হবে, যাতে দেশের অর্থনীতির ওপর চাপ সামাল দেওয়া যায়।
সম্পর্কিত খবর
ঘরে বসেই ক্যান্টনমেন্ট বোর্ডের সনদ, মাইগভে খুলে গেল…
ফ্রান্সের পথেই উত্তাল ইতালি: বিক্ষোভে আহত ১৪১ পুলিশ,…
আত্মীয়ের সোনা আত্মসাতের মামলায় গ্রেপ্তার ১, উদ্ধার ১১…
শব্দদূষণ রোধে ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জব্দ ১০…
মোহাম্মদপুরে ‘মাদক অভিযানে’ যুবকের মাথা ফাটল, দায় এড়াচ্ছে…
আইফোন ও বিয়ের প্রতিশ্রুতিতে স্কুলছাত্রী অপহরণ, গ্রেফতার দুই…