নিজ জেলায় পদায়ন পাচ্ছেন উপসহকারী কৃষি কর্মকর্তারা
মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তাদের জন্য সুখবর দিয়েছে সরকার। উপসহকারী কৃষি কর্মকর্তা বা ব্লক সুপারভাইজারদের নিজ জেলায় পদায়নের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। সোমবার (৩১ আগস্ট) অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি জানান, ২০২০ সাল থেকে চালু হওয়া বিধি অনুযায়ী এসব কর্মকর্তারা নিজ জেলায় কাজ করতে পারতেন না। তিনি বলেন, নতুন সিদ্ধান্তের আওতায় তারা নিজ জেলায় পদায়ন পাবেন। তবে একান্তভাবে বাড়ির খুব কাছে নয়, বরং জেলার মধ্যে অন্য এলাকায় তাদের দায়িত্ব দেওয়া হবে। এতে তারা কৃষি উন্নয়নে আরও বেশি সময় ও গুরুত্ব দিতে পারবেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এসব কর্মকর্তা সরাসরি মাঠ পর্যায়ে কৃষকদের প্রযুক্তিগত সহায়তা ও পরামর্শ প্রদান করে থাকেন। নতুন এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে তারা নিজ জেলার কৃষকদের সেবা দিয়ে সহজেই কৃষি উৎপাদন বৃদ্ধিতে অবদান রাখতে পারবেন বলে আশা করা হচ্ছে।
সম্পর্কিত খবর
সব গ্রেডেই মোবাইল ভাতা: নতুন বেতন স্কেলে সুখবর পেলেন সরকারি…
জাতীয় বেতন স্কেলে প্রতিবন্ধী সন্তানের ভাতা, সুখবর পাচ্ছেন সরকারি কর্মচারীরা
ইন্টারনেটের দাম কমবে অর্ধেক: নতুন সাবমেরিন ক্যাবল জরুরি
জাতীয় বেতন স্কেল ২০২৬ অনুমোদন, জুডিশিয়ালির স্কেল হবে কমিটির সুপারিশে
নতুন পে-স্কেলে এমপিওভুক্তদের স্থান নিশ্চিত নয়, সিদ্ধান্ত আসবে পরে
সৌদিতে চাকরির নামে নির্যাতন: ৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গ্রেফতার…

আরও পড়ুন

নিজ জেলায় পদায়ন পাচ্ছেন উপসহকারী কৃষি কর্মকর্তারা
মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তাদের জন্য সুখবর দিয়েছে সরকার। উপসহকারী কৃষি কর্মকর্তা বা ব্লক সুপারভাইজারদের নিজ জেলায় পদায়নের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। সোমবার (৩১ আগস্ট) অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি জানান, ২০২০ সাল থেকে চালু হওয়া বিধি অনুযায়ী এসব কর্মকর্তারা নিজ জেলায় কাজ করতে পারতেন না। তিনি বলেন, নতুন সিদ্ধান্তের আওতায় তারা নিজ জেলায় পদায়ন পাবেন। তবে একান্তভাবে বাড়ির খুব কাছে নয়, বরং জেলার মধ্যে অন্য এলাকায় তাদের দায়িত্ব দেওয়া হবে। এতে তারা কৃষি উন্নয়নে আরও বেশি সময় ও গুরুত্ব দিতে পারবেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এসব কর্মকর্তা সরাসরি মাঠ পর্যায়ে কৃষকদের প্রযুক্তিগত সহায়তা ও পরামর্শ প্রদান করে থাকেন। নতুন এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে তারা নিজ জেলার কৃষকদের সেবা দিয়ে সহজেই কৃষি উৎপাদন বৃদ্ধিতে অবদান রাখতে পারবেন বলে আশা করা হচ্ছে।
সম্পর্কিত খবর
সব গ্রেডেই মোবাইল ভাতা: নতুন বেতন স্কেলে সুখবর…
জাতীয় বেতন স্কেলে প্রতিবন্ধী সন্তানের ভাতা, সুখবর পাচ্ছেন…
ইন্টারনেটের দাম কমবে অর্ধেক: নতুন সাবমেরিন ক্যাবল জরুরি
জাতীয় বেতন স্কেল ২০২৬ অনুমোদন, জুডিশিয়ালির স্কেল হবে…
নতুন পে-স্কেলে এমপিওভুক্তদের স্থান নিশ্চিত নয়, সিদ্ধান্ত আসবে…
সৌদিতে চাকরির নামে নির্যাতন: ৬ লাখ টাকা আত্মসাতের…