জাতীয় বেতন স্কেল ২০২৬ অনুমোদন, জুডিশিয়ালির স্কেল হবে কমিটির সুপারিশে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে জাতীয় বেতন স্কেল ২০২৬ এর খসড়া অনুমোদন দেওয়া হয়েছে। একইসঙ্গে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের বেতন স্কেল নির্ধারণে আলাদা কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার (৩১ আগস্ট) মন্ত্রিসভা বিভাগে অনুষ্ঠিত এই বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি সাংবাদিকদের এসব তথ্য জানান।
মন্ত্রিপরিষদ সচিব জানান, জুডিশিয়াল সার্ভিসের বেতন স্কেল কমিটির প্রতিবেদনের ওপর ভিত্তি করে চূড়ান্ত করা হবে। আগামী ২০২৬ সালের ১ জুলাই থেকে জাতীয় বেতন স্কেলের মতো এটিও ধাপে ধাপে কার্যকর করা হবে। সরকার মনে করে, এই পদ্ধতিতে নতুন স্কেল বাস্তবায়ন করলে মূল্যস্ফীতির চাপ সামাল দেওয়া সম্ভব হবে এবং সরকারি কর্মচারীদের আর্থিক নিরাপত্তা বাড়বে।

নতুন এই স্কেল বাস্তবায়ন হলে প্রায় ২৪ লাখ সামরিক ও অসামরিক কর্মচারী এবং সোয়া ৯ লাখ অবসরপ্রাপ্ত কর্মী উপকৃত হবেন। এর ফলে সরকারের বার্ষিক ব্যয় বাড়বে প্রায় ১ লাখ ৫ হাজার ৫৮০ কোটি টাকা। সরকার আশা করছে, এই স্কেল দক্ষ ও জনবান্ধব প্রশাসন গড়ে তুলতে ইতিবাচক ভূমিকা রাখবে।
সম্পর্কিত খবর
ঘরে বসেই ক্যান্টনমেন্ট বোর্ডের সনদ, মাইগভে খুলে গেল ১৮৫টি ফর্ম
ফ্রান্সের পথেই উত্তাল ইতালি: বিক্ষোভে আহত ১৪১ পুলিশ, গ্রেফতার ১৯৭
আত্মীয়ের সোনা আত্মসাতের মামলায় গ্রেপ্তার ১, উদ্ধার ১১ লাখ টাকার…
শব্দদূষণ রোধে ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জব্দ ১০ হর্ন
মোহাম্মদপুরে ‘মাদক অভিযানে’ যুবকের মাথা ফাটল, দায় এড়াচ্ছে সবাই
আইফোন ও বিয়ের প্রতিশ্রুতিতে স্কুলছাত্রী অপহরণ, গ্রেফতার দুই যুবক

আরও পড়ুন
জাতীয় বেতন স্কেল ২০২৬ অনুমোদন, জুডিশিয়ালির স্কেল হবে কমিটির সুপারিশে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে জাতীয় বেতন স্কেল ২০২৬ এর খসড়া অনুমোদন দেওয়া হয়েছে। একইসঙ্গে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের বেতন স্কেল নির্ধারণে আলাদা কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার (৩১ আগস্ট) মন্ত্রিসভা বিভাগে অনুষ্ঠিত এই বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি সাংবাদিকদের এসব তথ্য জানান।
মন্ত্রিপরিষদ সচিব জানান, জুডিশিয়াল সার্ভিসের বেতন স্কেল কমিটির প্রতিবেদনের ওপর ভিত্তি করে চূড়ান্ত করা হবে। আগামী ২০২৬ সালের ১ জুলাই থেকে জাতীয় বেতন স্কেলের মতো এটিও ধাপে ধাপে কার্যকর করা হবে। সরকার মনে করে, এই পদ্ধতিতে নতুন স্কেল বাস্তবায়ন করলে মূল্যস্ফীতির চাপ সামাল দেওয়া সম্ভব হবে এবং সরকারি কর্মচারীদের আর্থিক নিরাপত্তা বাড়বে।

নতুন এই স্কেল বাস্তবায়ন হলে প্রায় ২৪ লাখ সামরিক ও অসামরিক কর্মচারী এবং সোয়া ৯ লাখ অবসরপ্রাপ্ত কর্মী উপকৃত হবেন। এর ফলে সরকারের বার্ষিক ব্যয় বাড়বে প্রায় ১ লাখ ৫ হাজার ৫৮০ কোটি টাকা। সরকার আশা করছে, এই স্কেল দক্ষ ও জনবান্ধব প্রশাসন গড়ে তুলতে ইতিবাচক ভূমিকা রাখবে।
সম্পর্কিত খবর
ঘরে বসেই ক্যান্টনমেন্ট বোর্ডের সনদ, মাইগভে খুলে গেল…
ফ্রান্সের পথেই উত্তাল ইতালি: বিক্ষোভে আহত ১৪১ পুলিশ,…
আত্মীয়ের সোনা আত্মসাতের মামলায় গ্রেপ্তার ১, উদ্ধার ১১…
শব্দদূষণ রোধে ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জব্দ ১০…
মোহাম্মদপুরে ‘মাদক অভিযানে’ যুবকের মাথা ফাটল, দায় এড়াচ্ছে…
আইফোন ও বিয়ের প্রতিশ্রুতিতে স্কুলছাত্রী অপহরণ, গ্রেফতার দুই…