কক্সবাজারের লোভ দেখিয়ে যুবলীগের মিছিলে নিয়ে আটক ৩০

প্রাইম বার্তা অনলাইন
৩১ আগস্ট ২০২৬ ১:১৯ এএম
কক্সবাজারের লোভ দেখিয়ে যুবলীগের মিছিলে নিয়ে আটক ৩০

কক্সবাজারে বেড়াতে নেওয়ার প্রলোভন দেখিয়ে কিশোর-তরুণদের জোরপূর্বক রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করানোর অভিযোগে চট্টগ্রামের আনোয়ারা থেকে ৩০ জনকে আটক করেছে পুলিশ। রোববার সকালে গোয়েন্দা পুলিশ (ডিবি) আনোয়ারা-বাঁশখালী সড়কের বরুমচড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।

পুলিশ সূত্রে জানা গেছে, বাঁশখালী থেকে প্রায় ৩০ জন কিশোর-তরুণকে মাইক্রোবাসে তুলে কক্সবাজারে নেওয়ার কথা বলা হয়। কিন্তু তাদের কক্সবাজারে না নিয়ে আনোয়ারার বরুমচড়া এলাকায় নামিয়ে দেওয়া হয়। সেখানে তাদের হাতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগের ব্যানার ধরিয়ে দিয়ে ঝটিকা মিছিলের প্রস্তুতি নেওয়া হচ্ছিল। এমন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ অভিযান চালিয়ে দুই মাইক্রোবাস ও ব্যানারসহ তাদের আটক করে।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে আনোয়ারা থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করেছে। মামলায় জেলা যুবলীগ নেতা শহীদুল ইসলাম ওরফে শহীদ এবং ছাত্রলীগ নেতা শাহাদাত হোসেন ওরফে সাজ্জাদসহ ৫৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাত আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়েছে। আটকদের মধ্যে আটজন অপ্রাপ্তবয়স্ক রয়েছে, যাদের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে পাঠানো হয়েছে। তদন্তকারী কর্মকর্তা আদালতে তাদের রিমান্ড আবেদন করেছেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...