ছেলের পরীক্ষার দিন বাবার গুমের খবর, আবেগে কাঁদলেন তাহসিনা রুশদীর লুনা
রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস ২০২৬’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় গভীর আবেগের সাথে স্বামী ইলিয়াস আলীর গুমের স্মৃতি স্মরণ করেছেন তার স্ত্রী তাহসিনা রুশদীর লুনা। রোববার (৩০ আগস্ট) অনুষ্ঠিত এই অনুষ্ঠানে তিনি তার সন্তানদের নিয়ে চরম দুর্দশার কথা তুলে ধরেন।
তাহসিনা রুশদীর লুনা বলেন, ইলিয়াস আলী যখন গুম হন, তখন তার বড় ছেলের ইন্টারমিডিয়েট পরীক্ষা চলছিল। ১৭ এপ্রিল স্বামী নিখোঁজ হওয়ার পরদিন ১৮ তারিখ ছেলের কেমিস্ট্রি পরীক্ষা ছিল। পরীক্ষা দিতে নিয়ে যাওয়ার পথে ট্রাফিক সিগন্যালে পত্রিকার হকার থেকে ‘ইলিয়াস আলী গুম’ শব্দটি বারবার শুনতে হয়েছিল তাদের। ওই পরিস্থিতিতেও ছেলেকে নিয়ে পরীক্ষা হলে যেতে হয়েছিল তাকে।
তিনি আরও জানান, স্বামীর গুমের পর তার ছোট মেয়েকে নিয়েও চরম বিড়ম্বনা পোহাতে হয়েছে। স্কুলে সহপাঠী ও অন্যরা মেয়েকে বাবার খোঁজ নিয়ে প্রশ্ন করতো, কেউ কেউ হাসাহাসিও করতো। এক পর্যায়ে মেয়েকে স্কুল বদলাতে বাধ্য হন তিনি। পরবর্তীতে সন্তানদের মিডিয়ার সামনে আনা বন্ধ করে দেন, যাতে তারা স্বাভাবিকভাবে বড় হতে পারে।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খানের সভাপতিত্বে এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান এবং মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। গুমের শিকার পরিবারগুলো এই অনায়াসে বিচারের দাবি জানান।

