মিরপুরে অবৈধ বিদ্যুতে রিকশা চার্জ, ৫০০ পয়েন্ট বিচ্ছিন্ন
রাজধানীর মিরপুর এলাকায় অবৈধ বিদ্যুৎ সংযোগের মাধ্যমে ব্যাটারিচালিত রিকশা চার্জ করার বিরুদ্ধে অভিযান চালিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। শনিবার দিনগত রাতে মিরপুর ট্রাফিক বিভাগের এ অভিযানে কমপক্ষে ৫০০টি চার্জিং পয়েন্ট বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় অবৈধ সংযোগ থেকে বিপুল পরিমাণ তার ও চার্জিং সরঞ্জাম জব্দ করেছে পুলিশ।
ট্রাফিক মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ ছানোয়ার হোসেন জানান, কাফরুল ও রূপনগর থানাধীন বিভিন্ন বস্তি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ডেসকো ও ডিপিডিসির সহযোগিতায় থানা পুলিশ ও পিওএম ফোর্স যৌথভাবে এ কাজ পরিচালনা করে। অভিযানে ১০টি অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের পাশাপাশি তিনটি চার্জিং অ্যাডাপ্টার ও প্রায় ২০০ মিটার বৈদ্যুতিক তার জব্দ করা হয়।
ডিসি ছানোয়ার হোসেন আরও জানান, জননিরাপত্তা নিশ্চিত করা এবং ট্রাফিক ব্যবস্থাপনা স্বাভাবিক রাখার পাশাপাশি বিদ্যুতের অবৈধ ব্যবহার প্রতিরোধে মিরপুরে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর এই তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন।
সম্পর্কিত খবর
পদত্যাগের গুজব অস্বীকার করে প্রতিবাদ, ইশরাক হোসেনের দপ্তরের সতর্কবার্তা
ঋণের চাপ ও মানসিক অস্থিরতায় রিয়াজবাগে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
স্ত্রী চলে যাওয়ার পরদিন কর্ণফুলীর ভাড়া বাসায় স্বামীর ঝুলন্ত লাশ
শেরেবাংলা নগরে উঠছে নতুন সচিবালয়, মন্ত্রিসভায় প্রস্তাব অনুমোদিত
মক্কায় দুই বাংলাদেশির ফাঁসি: সৌদি রাষ্ট্রদূতের কাছে জবাব চাইলো ঢাকা
ফটিকছড়ির পোলট্রি ফার্মে কাজের সময় বিদ্যুতাঘাতে প্রাণ গেল যুবকের

আরও পড়ুন

মিরপুরে অবৈধ বিদ্যুতে রিকশা চার্জ, ৫০০ পয়েন্ট বিচ্ছিন্ন
রাজধানীর মিরপুর এলাকায় অবৈধ বিদ্যুৎ সংযোগের মাধ্যমে ব্যাটারিচালিত রিকশা চার্জ করার বিরুদ্ধে অভিযান চালিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। শনিবার দিনগত রাতে মিরপুর ট্রাফিক বিভাগের এ অভিযানে কমপক্ষে ৫০০টি চার্জিং পয়েন্ট বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় অবৈধ সংযোগ থেকে বিপুল পরিমাণ তার ও চার্জিং সরঞ্জাম জব্দ করেছে পুলিশ।
ট্রাফিক মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ ছানোয়ার হোসেন জানান, কাফরুল ও রূপনগর থানাধীন বিভিন্ন বস্তি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ডেসকো ও ডিপিডিসির সহযোগিতায় থানা পুলিশ ও পিওএম ফোর্স যৌথভাবে এ কাজ পরিচালনা করে। অভিযানে ১০টি অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের পাশাপাশি তিনটি চার্জিং অ্যাডাপ্টার ও প্রায় ২০০ মিটার বৈদ্যুতিক তার জব্দ করা হয়।
ডিসি ছানোয়ার হোসেন আরও জানান, জননিরাপত্তা নিশ্চিত করা এবং ট্রাফিক ব্যবস্থাপনা স্বাভাবিক রাখার পাশাপাশি বিদ্যুতের অবৈধ ব্যবহার প্রতিরোধে মিরপুরে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর এই তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন।
সম্পর্কিত খবর
পদত্যাগের গুজব অস্বীকার করে প্রতিবাদ, ইশরাক হোসেনের দপ্তরের…
ঋণের চাপ ও মানসিক অস্থিরতায় রিয়াজবাগে যুবকের ঝুলন্ত…
স্ত্রী চলে যাওয়ার পরদিন কর্ণফুলীর ভাড়া বাসায় স্বামীর…
শেরেবাংলা নগরে উঠছে নতুন সচিবালয়, মন্ত্রিসভায় প্রস্তাব অনুমোদিত
মক্কায় দুই বাংলাদেশির ফাঁসি: সৌদি রাষ্ট্রদূতের কাছে জবাব…
ফটিকছড়ির পোলট্রি ফার্মে কাজের সময় বিদ্যুতাঘাতে প্রাণ গেল…