যাত্রাবাড়ীতে পথচারীকে চাপা দিয়ে পালালেন চালক, প্রাণ গেল ঘটনাস্থলে
রাজধানীর যাত্রাবাড়ীতে এক পথচারীকে বাস চাপা দেওয়ার পর দ্রুত পালানোর চেষ্টা করেন চালক। তবে ট্রাফিক পুলিশের ধাওয়ায় শনিরআখড়া থেকে বাসসহ চালক মো. সাইফুলকে (২৬) আটক করা হয়েছে। এ ঘটনায় চাপা পড়া ওই ব্যক্তি ঘটনাস্থলেই মারা গেছেন।
রোববার (৩০ আগস্ট) সকাল ১১টার দিকে যাত্রাবাড়ীর কুতুবখালী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
যাত্রাবাড়ী ট্রাফিক জোনের বরাত দিয়ে ডিসি আকতার হোসেন জানান, দুর্ঘটনার পর বাসটি দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ঘটনাস্থলে থাকা ট্রাফিক পুলিশ সদস্যরা রাস্তা বন্ধ করে দেন। পরে তারা বাসটিকে ধাওয়া করে শনিরআখড়া এলাকা থেকে আটক করতে সক্ষম হন।
তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নিতে আটক চালক ও বাসটিকে যাত্রাবাড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
সম্পর্কিত খবর
প্রধানমন্ত্রীর নির্দেশ এলেই কার্যকর হবে পদত্যাগ, জানাব সংবাদ সম্মেলনে: ইশরাক
পদত্যাগের খবরকে ‘গুজব’ বললেন ইশরাক, তদন্তে মাদক অভিযানের বিতর্ক
বিশ্বব্যাংকের পূর্বাভাস: ১২০ কোটি তরুণের বিপরীতে চাকরি মাত্র ৪০ কোটির
রিয়াদে নিহত নাসরুল্লাহর এতিম সন্তানদের জন্য ১০ লাখ টাকার চেক
পদত্যাগের গুজব অস্বীকার করে প্রতিবাদ, ইশরাক হোসেনের দপ্তরের সতর্কবার্তা
ঋণের চাপ ও মানসিক অস্থিরতায় রিয়াজবাগে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আরও পড়ুন

যাত্রাবাড়ীতে পথচারীকে চাপা দিয়ে পালালেন চালক, প্রাণ গেল ঘটনাস্থলে
রাজধানীর যাত্রাবাড়ীতে এক পথচারীকে বাস চাপা দেওয়ার পর দ্রুত পালানোর চেষ্টা করেন চালক। তবে ট্রাফিক পুলিশের ধাওয়ায় শনিরআখড়া থেকে বাসসহ চালক মো. সাইফুলকে (২৬) আটক করা হয়েছে। এ ঘটনায় চাপা পড়া ওই ব্যক্তি ঘটনাস্থলেই মারা গেছেন।
রোববার (৩০ আগস্ট) সকাল ১১টার দিকে যাত্রাবাড়ীর কুতুবখালী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
যাত্রাবাড়ী ট্রাফিক জোনের বরাত দিয়ে ডিসি আকতার হোসেন জানান, দুর্ঘটনার পর বাসটি দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ঘটনাস্থলে থাকা ট্রাফিক পুলিশ সদস্যরা রাস্তা বন্ধ করে দেন। পরে তারা বাসটিকে ধাওয়া করে শনিরআখড়া এলাকা থেকে আটক করতে সক্ষম হন।
তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নিতে আটক চালক ও বাসটিকে যাত্রাবাড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
সম্পর্কিত খবর
প্রধানমন্ত্রীর নির্দেশ এলেই কার্যকর হবে পদত্যাগ, জানাব সংবাদ…
পদত্যাগের খবরকে ‘গুজব’ বললেন ইশরাক, তদন্তে মাদক অভিযানের…
বিশ্বব্যাংকের পূর্বাভাস: ১২০ কোটি তরুণের বিপরীতে চাকরি মাত্র…
রিয়াদে নিহত নাসরুল্লাহর এতিম সন্তানদের জন্য ১০ লাখ…
পদত্যাগের গুজব অস্বীকার করে প্রতিবাদ, ইশরাক হোসেনের দপ্তরের…
ঋণের চাপ ও মানসিক অস্থিরতায় রিয়াজবাগে যুবকের ঝুলন্ত…