সংসদ ভবনের সামনে শিক্ষিকা হত্যার মূল আসামি প্যারা পনি গ্রেফতার

প্রাইম বার্তা অনলাইন
৩০ আগস্ট ২০২৬ ১:৩২ পিএম
সংসদ ভবনের সামনে শিক্ষিকা হত্যার মূল আসামি প্যারা পনি গ্রেফতার

জাতীয় সংসদ ভবনের সামনে ব্যাগ ছিনতাইয়ের ঘটনায় স্কুলশিক্ষিকা রনজিনা পারভীনকে হত্যার মূল সন্দেহভাজন মো. পনি ওরফে ‘প্যারা পনি’কে গ্রেফতার করেছে র‍্যাব-২। এ সময় ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে। রোববার র‍্যাব-২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

শনিবার সকাল সাড়ে ৬টার দিকে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে এই হত্যাকাণ্ড ঘটে। নিহত রনজিনা পারভীন বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। ছিনতাইকারীরা তার ব্যাগ ছিনিয়ে নিতে গিয়ে বাধার মুখে তাকে হত্যা করে পালিয়ে যায় বলে জানা যায়।

অভিযানে প্যারা পনির সহযোগীকেও আটক করেছে র‍্যাব। এ ঘটনায় আরও যারা জড়িত তাদের শনাক্তের চেষ্টা চলছে। বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তথ্য পেশ করা হবে বলে র‍্যাব জানিয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...