ডেঙ্গুতে ৯০ জনের প্রাণহানি, বেশিমাত্রায় আক্রান্ত পিরোজপুরে

প্রাইম বার্তা অনলাইন
৩০ আগস্ট ২০২৬ ১:২০ পিএম
ডেঙ্গুতে ৯০ জনের প্রাণহানি, বেশিমাত্রায় আক্রান্ত পিরোজপুরে

চলতি বছর ডেঙ্গু আক্রমণে দেশে প্রায় ৯০ জনের প্রাণহানি ঘটেছে। গত ২৯ আগস্ট পর্যন্ত সরকারি হিসেবে প্রায় দুই হাজার ২০০ থেকে দুই হাজার ৫০০ রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তবে আশার খবর হলো, গত বছরের তুলনায় এবার আক্রান্তের সংখ্যা প্রায় অর্ধেকে নেমে এসেছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার বিভাগের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

রোববার (৩০ আগস্ট) সচিবালয়ে ডেঙ্গু প্রতিরোধে গঠিত টাস্কফোর্সের সভা শেষে তিনি সাংবাদিকদের বলেন, মশা নিধনে সরকারের বিভিন্ন পদক্ষেপ ও সচেতনতামূলক কর্মসূচির ফলে এই সাফল্য এসেছে। তিনি স্বীকার করেন যে, ফগার মেশিনের স্প্রে ওষুধ নিয়ে অনিয়মের অভিযোগ রয়েছে এবং বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে। সভায় স্থানীয় সরকার মন্ত্রী ড. আবদুল মঈন খান সভাপতিত্ব করেন।

স্বাস্থ্য বিভাগের তথ্যের বরাত দিয়ে প্রতিমন্ত্রী জানান, এবার সারাদেশের মধ্যে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে পিরোজপুরে, যা অত্যন্ত আশ্চর্যজনক। তিনি সবাইকে বাসাবাড়ির আশপাশে ভাঙা টায়ার, কমোড বা প্লাস্টিকের জিনিসে পানি জমতে না দিয়ে এডিস মশার প্রজনন ক্ষেত্র ধ্বংস করার আহ্বান জানান।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...