কক্সবাজারের হত্যা মামলার পলাতক আসামি চট্টগ্রামে গ্রেফতার
কক্সবাজারের জাহাঙ্গীর হত্যা মামলার প্রধান আসামি মো. আরিফকে গ্রেফতার করেছে র্যাব। চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকায় অভিয়ান চালিয়ে শনিবার রাতে ওই পলাতক আসামিকে আটক করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে বায়েজিদ বোস্তামী থানার পাবলিক মোড়স্থ আবুল খায়ের কোম্পানির স্টারশিপ ফ্যাক্টরিতে অভিয়ান চালায় র্যাব-৭ ও র্যাব-১৫ এর যৌথ দল। এ সময় সেখান থেকে কক্সবাজার সদর থানার মামলা নম্বর-৫৮ এর এজাহারভুক্ত ১ নম্বর আসামি আরিফকে (২৪) গ্রেফতার করা হয়।
গ্রেফতার আরিফ কক্সবাজার সদর থানার তেতৈয়া এলাকার মো. হোসেনের ছেলে। তার বিরুদ্ধে দণ্ডবিধির ১৪৩, ৪৪৭, ৩০২ ও ৩৪ ধারায় মামলা রুজু করা হয়েছিল। র্যাব-৭-এর সহকারী পুলিশ সুপার মোজাফ্ফর হোসেন জানান, আইনগত প্রক্রিয়া শেষে তাকে সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
সম্পর্কিত খবর
বিকেল-রাতে দুই হাজার মেগাওয়াট লোডশেডিংয়ের শঙ্কা
মাদক কারবারে জড়িত থাকায় বোয়ালখালীতে যুবকের কারাদণ্ড
চট্টগ্রামে পুলিশের বড় অভিযান, গ্রেফতার ৩২৮ জন, উদ্ধার ২৫৭ কেজি…
মিরপুরে অবৈধ বিদ্যুতে রিকশা চার্জ, ৫০০ পয়েন্ট বিচ্ছিন্ন
হাজারীবাগে লিফটের দরজায় লেগে প্রাণ গেল অবসরপ্রাপ্ত শিক্ষকের
যাত্রাবাড়ীতে পথচারীকে চাপা দিয়ে পালালেন চালক, প্রাণ গেল ঘটনাস্থলে

আরও পড়ুন

কক্সবাজারের হত্যা মামলার পলাতক আসামি চট্টগ্রামে গ্রেফতার
কক্সবাজারের জাহাঙ্গীর হত্যা মামলার প্রধান আসামি মো. আরিফকে গ্রেফতার করেছে র্যাব। চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকায় অভিয়ান চালিয়ে শনিবার রাতে ওই পলাতক আসামিকে আটক করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে বায়েজিদ বোস্তামী থানার পাবলিক মোড়স্থ আবুল খায়ের কোম্পানির স্টারশিপ ফ্যাক্টরিতে অভিয়ান চালায় র্যাব-৭ ও র্যাব-১৫ এর যৌথ দল। এ সময় সেখান থেকে কক্সবাজার সদর থানার মামলা নম্বর-৫৮ এর এজাহারভুক্ত ১ নম্বর আসামি আরিফকে (২৪) গ্রেফতার করা হয়।
গ্রেফতার আরিফ কক্সবাজার সদর থানার তেতৈয়া এলাকার মো. হোসেনের ছেলে। তার বিরুদ্ধে দণ্ডবিধির ১৪৩, ৪৪৭, ৩০২ ও ৩৪ ধারায় মামলা রুজু করা হয়েছিল। র্যাব-৭-এর সহকারী পুলিশ সুপার মোজাফ্ফর হোসেন জানান, আইনগত প্রক্রিয়া শেষে তাকে সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
সম্পর্কিত খবর
বিকেল-রাতে দুই হাজার মেগাওয়াট লোডশেডিংয়ের শঙ্কা
মাদক কারবারে জড়িত থাকায় বোয়ালখালীতে যুবকের কারাদণ্ড
চট্টগ্রামে পুলিশের বড় অভিযান, গ্রেফতার ৩২৮ জন, উদ্ধার…
মিরপুরে অবৈধ বিদ্যুতে রিকশা চার্জ, ৫০০ পয়েন্ট বিচ্ছিন্ন
হাজারীবাগে লিফটের দরজায় লেগে প্রাণ গেল অবসরপ্রাপ্ত শিক্ষকের
যাত্রাবাড়ীতে পথচারীকে চাপা দিয়ে পালালেন চালক, প্রাণ গেল…