রাজধানীর বড় রাস্তায় অটোরিকশা নিষিদ্ধ, নিবন্ধন হবে সর্বোচ্চ ৪ আসনের

প্রাইম বার্তা অনলাইন
৩০ আগস্ট ২০২৬ ১১:৪৯ এএম
রাজধানীর বড় রাস্তায় অটোরিকশা নিষিদ্ধ, নিবন্ধন হবে সর্বোচ্চ ৪ আসনের

ঢাকার প্রধান সড়কগুলোতে ব্যাটারিচালিত অটোরিকশা বা ই-রিকশা চলাচল বন্ধের উদ্যোগ নিয়েছে সরকার। তবে অভ্যন্তরীণ সড়কগুলোতে চলাচলের সুবিধার্থে সর্বোচ্চ চার যাত্রী ধারণক্ষমতার অটোরিকশা নিবন্ধনের সুযোগ থাকছে। ছয় আসনের কোনো রিকশাকে রাজধানীর দুই সিটি কর্পোরেশনের অধীনে নিবন্ধনের সুযোগ দেওয়া হবে না। রোববার সচিবালয়ে মালয়েশিয়ার হাইকমিশনারের সঙ্গে মন্ত্রীর বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

নতুন এই নীতিমালা অনুযায়ী, রেজিস্ট্রেশনের জন্য বুয়েট, ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় এবং জেলা পর্যায়ের সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অটোমোবাইল বিভাগের প্রত্যয়ন বাধ্যতামূলক করা হবে। পাশাপাশি, ট্রাফিক বিভাগের ফিটনেস সনদ না থাকলে কোনো ই-রিকশার নিবন্ধন অনুমোদন করা হবে না। প্রতিমন্ত্রী বলেন, আইন মন্ত্রণালয়ে ভেটিং সম্পন্ন হওয়ার পর অতি দ্রুত এই নীতিমালা জারি করা হবে যাতে এসব যানবাহন আইনের আওতায় আসে।

এই পদক্ষেপের ফলে ছয় যাত্রীর অবৈধ ই-রিকশাগুলো বন্ধ হবে এবং নির্দিষ্ট মান মেনে চার যাত্রীর গাড়ি চলাচল করতে পারবে। সিটি কর্পোরেশন ও পৌরসভার মাধ্যমে এই নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন হবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...