ঢাকায় কবরের স্থানসংকট: মৃত্যুর পরও চলছে জায়গার লড়াই
রাজধানী ঢাকায় জীবনের শেষ সময়ে এসেও মানুষকে জায়গার জন্য হাহাকার করতে হচ্ছে। মেগাসিটির এই জনপদে ক্রমাগত বেড়ে চলা জনসংখ্যার চাপে সীমিত কবরস্থানগুলোর ধারণক্ষমতা প্রায় শেষ। এক টুকরো মাটির জন্য মরণের পরও ধরতে হচ্ছে সিরিয়াল, বাধ্য হতে হচ্ছে ভিন্ন ‘যুদ্ধে’।
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন মোট ৩০৫ দশমিক ৪৬ বর্গকিলোমিটার এলাকার বিপরীতে কবরস্থানের জন্য বরাদ্দ রয়েছে মাত্র ২৫১ একর জমি, যা মোট আয়তনের শূন্য দশমিক ৩৩ শতাংশ। অন্যদিকে, বিশ্বের অন্যতম জনবহুল এই শহরের জনসংখ্যা প্রায় আড়াই কোটি থেকে সাড়ে তিন কোটির মধ্যে উঠানামা করছে। সীমিত জমি ও বিপুল মানুষের এই অসামঞ্জস্যতাই সৃষ্টি করছে মারাত্মক সংকট।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সমাজকল্যাণ ও বস্তি উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মোবাশ্বের হাসান জানিয়েছেন, উত্তরের তুলনায় দক্ষিণ সিটির আয়তন ও জনসংখ্যা বেশি হলেও কবরস্থানের সংখ্যা ও আয়তন অনেক কম। ফলে নির্ধারিত মাপের কবর দেওয়া কিংবা কবরের মধ্যে প্রয়োজনীয় ফাঁকা জায়গা রাখা দিন দিন কঠিন হয়ে পড়ছে।
অজ্ঞাত মৃত্যু আজিমপুর কবরস্থান ক্লিন ঢাকা মহানগরী জনসংখ্যা নিয়ন্ত্রণ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন স্থানসংকট
সম্পর্কিত খবর
বিমানবন্দরে সিআইডির অভিযানে কোটি টাকার সিগারেট ও ফোন জব্দ
বিশ্বজয়ী মেসির আন্তর্জাতিক ফুটবলকে বিদায়, ইতিহাসে থাকবেন অনন্য
মালয়েশিয়ার কুচিংয়ে বিপজ্জনক দূষণ, ঢাকার অবস্থান ১৪তে
ঢাকার দুই সিটি করপোরেশনের ‘স্মার্ট কবরস্থান’ সেবা এখন হাতের মুঠোয়
ঘুষখোররা দশ লাখ বেতন পেলেও অনৈতিক আয় ছাড়বে না: মাহবুব…
রাজধানীতে ব্যাগ ছিনতাই: প্রাণ হারালেন বগুড়ার শিক্ষিকা রনজিলা

আরও পড়ুন

ঢাকায় কবরের স্থানসংকট: মৃত্যুর পরও চলছে জায়গার লড়াই
রাজধানী ঢাকায় জীবনের শেষ সময়ে এসেও মানুষকে জায়গার জন্য হাহাকার করতে হচ্ছে। মেগাসিটির এই জনপদে ক্রমাগত বেড়ে চলা জনসংখ্যার চাপে সীমিত কবরস্থানগুলোর ধারণক্ষমতা প্রায় শেষ। এক টুকরো মাটির জন্য মরণের পরও ধরতে হচ্ছে সিরিয়াল, বাধ্য হতে হচ্ছে ভিন্ন ‘যুদ্ধে’।
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন মোট ৩০৫ দশমিক ৪৬ বর্গকিলোমিটার এলাকার বিপরীতে কবরস্থানের জন্য বরাদ্দ রয়েছে মাত্র ২৫১ একর জমি, যা মোট আয়তনের শূন্য দশমিক ৩৩ শতাংশ। অন্যদিকে, বিশ্বের অন্যতম জনবহুল এই শহরের জনসংখ্যা প্রায় আড়াই কোটি থেকে সাড়ে তিন কোটির মধ্যে উঠানামা করছে। সীমিত জমি ও বিপুল মানুষের এই অসামঞ্জস্যতাই সৃষ্টি করছে মারাত্মক সংকট।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সমাজকল্যাণ ও বস্তি উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মোবাশ্বের হাসান জানিয়েছেন, উত্তরের তুলনায় দক্ষিণ সিটির আয়তন ও জনসংখ্যা বেশি হলেও কবরস্থানের সংখ্যা ও আয়তন অনেক কম। ফলে নির্ধারিত মাপের কবর দেওয়া কিংবা কবরের মধ্যে প্রয়োজনীয় ফাঁকা জায়গা রাখা দিন দিন কঠিন হয়ে পড়ছে।
সম্পর্কিত খবর
বিমানবন্দরে সিআইডির অভিযানে কোটি টাকার সিগারেট ও ফোন…
বিশ্বজয়ী মেসির আন্তর্জাতিক ফুটবলকে বিদায়, ইতিহাসে থাকবেন অনন্য
মালয়েশিয়ার কুচিংয়ে বিপজ্জনক দূষণ, ঢাকার অবস্থান ১৪তে
ঢাকার দুই সিটি করপোরেশনের ‘স্মার্ট কবরস্থান’ সেবা এখন…
ঘুষখোররা দশ লাখ বেতন পেলেও অনৈতিক আয় ছাড়বে…