ঢাকায় ডিএমপির অভিযানে ৫২৩ জন গ্রেফতার, উদ্ধার হলো মাদক ও অস্ত্র

প্রাইম বার্তা অনলাইন
৩০ আগস্ট ২০২৬ ১০:২৮ এএম
ঢাকায় ডিএমপির অভিযানে ৫২৩ জন গ্রেফতার, উদ্ধার হলো মাদক ও অস্ত্র

আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীর বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময় বিভিন্ন অপরাধে জড়িত সন্দেহে ৫২৩ জনকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে ২৫টি মামলা দায়ের করা হয়েছে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ জানিয়েছে, রোববার (৩০ আগস্ট) সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নগরীর বিভিন্ন থানা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। বিভাগভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি ১৬৮ জনকে মিরপুর বিভাগ থেকে গ্রেফতার করা হয়। এছাড়া তেজগাঁও বিভাগে ৭৬ জন, মতিঝিলে ৬৪ জন, রমনায় ৫১ জন, ওয়ারীতে ৪৮ জন, লালবাগে ৩৮ জন, উত্তরায় ৪৩ জন, গুলশানে ৩৪ জন এবং গোয়েন্দা বিভাগের অভিযানে ১ জনকে আটক করা হয়।

অভিযানকালে পুলিশ বিপুল পরিমাণ মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। এগুলোর মধ্যে রয়েছে ৪ হাজার ৫৪ পিস ইয়াবা, ৩৪৬ গ্রাম গাঁজা, ১০০ গ্রাম সোনা, দুটি চাকু ও নয়টি মোবাইল ফোন। এছাড়াও অভিযানে একজন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পিআর) মো. আকতার হোসেন জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...