সেতু মেরামতে ঢাকা-চট্টগ্রাম সড়কে ৫০ কিমি যানজট, চরম দুর্ভোগ

প্রাইম বার্তা অনলাইন
৩০ আগস্ট ২০২৬ ৬:৪৯ এএম
সেতু মেরামতে ঢাকা-চট্টগ্রাম সড়কে ৫০ কিমি যানজট, চরম দুর্ভোগ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের আষাঢ়িয়ার চর সেতুতে জরুরি সংস্কারকাজের কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অর্ধেক লেন বন্ধ করা হয়েছে। এর প্রভাবে শুক্রবার (২৮ আগস্ট) দুপুর থেকে কুমিল্লার চান্দিনা থেকে নারায়ণগঞ্জের আষাঢ়িয়ার চর পর্যন্ত প্রায় ৪০ থেকে ৫০ কিলোমিটার এলাকাজুড়ে ঢাকামুখী লেনে ভয়াবহ যানজট সৃষ্টি হয়েছে। সড়ক ও জনপথ বিভাগ জানিয়েছে, সেতুর ঢাকামুখী লেনে বড় গর্ত তৈরি হওয়ায় দুর্ঘটনার ঝুঁকি এড়াতে শুক্রবার সকাল থেকেই এক লেনে যানবাহন চলাচল সীমিত করা হয়েছে।

এই পরিস্থিতিতে চরম ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার যাত্রী। ঘণ্টার পর ঘণ্টা একই জায়গায় আটকে থেকে প্রচণ্ড রোদ ও নানা সমস্যার মুখোমুখি হতে হচ্ছে তাদের। কুমিল্লা থেকে সকালে ঢাকার উদ্দেশে রওনা হওয়া খন্দকার আরিফ হোসেন জানান, চান্দিনা থেকে দাউদকান্দির মাত্র ২০ কিলোমিটার পথ আসতে তার চার ঘণ্টা লেগেছে। তিনি বলেন, গাড়ি একদম চলছে না। ছোট শিশুরা প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে পড়ছে।

একই অবস্থার মধ্যে দিয়ে যেতে হচ্ছে মোহাম্মদ হোসাইনকেও। তিনি বলেন, দুপুর ১২টায় কুমিল্লা থেকে রওনা হয়ে দাউদকান্দি আসার আগেই তারা আটকে পড়েন। গাড়ির ভেতর বসে থাকা খুবই কষ্টকর, মেয়েরা ওয়াশরুমে যেতে পারছে না। যানজটের ধাক্কা দাউদকান্দি, গৌরীপুর, মেঘনা টোলপ্লাজা ও ইলিয়টগঞ্জ পর্যন্ত ছড়িয়ে পড়েছে५ স্বাভাবিক সময়ে ১-১.৫ ঘণ্টার পথ পারি দিতে যাত্রীদের এখন ৮-১০ ঘণ্টা পর্যন্ত সময় ব্যয় করতে হচ্ছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...