চট্টগ্রাম রেঞ্জে মাদকবিরোধী অভিযান: গ্রেফতার ২৪০, উদ্ধার বিপুল মাদক
চট্টগ্রাম রেঞ্জের আওতাধীন ১১ জেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে গত ২৪ ঘণ্টায় ২৪০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এই সময় অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা ও মদ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে ৭১ জন মাদক কারবারি, ৩ জন বহনকারী এবং ১২৭ জন সেবী রয়েছেন। এছাড়া বিভিন্ন মামলার পলাতক আসামি ও ওয়ারেন্টমূলে ৯২ জনকে গ্রেফতার করা হয়েছে। মাদক উদ্ধারের ঘটনায় পুলিশ ৫২টি মামলা দায়ের করেছে।

অভিযানে ৩ হাজার ৪৮৮ পিস ইয়াবা, ৪৯ কেজি ৪৯৬ গ্রাম গাঁজা ও ২৮২ লিটার মদ জব্দ করা হয়। এছাড়া ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং ১২ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়েছে।
চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, জনস্বার্থে মাদকের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে।
সম্পর্কিত খবর
ঘরে বসেই ক্যান্টনমেন্ট বোর্ডের সনদ, মাইগভে খুলে গেল ১৮৫টি ফর্ম
ফ্রান্সের পথেই উত্তাল ইতালি: বিক্ষোভে আহত ১৪১ পুলিশ, গ্রেফতার ১৯৭
আত্মীয়ের সোনা আত্মসাতের মামলায় গ্রেপ্তার ১, উদ্ধার ১১ লাখ টাকার…
শব্দদূষণ রোধে ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জব্দ ১০ হর্ন
মোহাম্মদপুরে ‘মাদক অভিযানে’ যুবকের মাথা ফাটল, দায় এড়াচ্ছে সবাই
আইফোন ও বিয়ের প্রতিশ্রুতিতে স্কুলছাত্রী অপহরণ, গ্রেফতার দুই যুবক

আরও পড়ুন
চট্টগ্রাম রেঞ্জে মাদকবিরোধী অভিযান: গ্রেফতার ২৪০, উদ্ধার বিপুল মাদক
চট্টগ্রাম রেঞ্জের আওতাধীন ১১ জেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে গত ২৪ ঘণ্টায় ২৪০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এই সময় অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা ও মদ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে ৭১ জন মাদক কারবারি, ৩ জন বহনকারী এবং ১২৭ জন সেবী রয়েছেন। এছাড়া বিভিন্ন মামলার পলাতক আসামি ও ওয়ারেন্টমূলে ৯২ জনকে গ্রেফতার করা হয়েছে। মাদক উদ্ধারের ঘটনায় পুলিশ ৫২টি মামলা দায়ের করেছে।

অভিযানে ৩ হাজার ৪৮৮ পিস ইয়াবা, ৪৯ কেজি ৪৯৬ গ্রাম গাঁজা ও ২৮২ লিটার মদ জব্দ করা হয়। এছাড়া ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং ১২ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়েছে।
চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, জনস্বার্থে মাদকের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে।
সম্পর্কিত খবর
ঘরে বসেই ক্যান্টনমেন্ট বোর্ডের সনদ, মাইগভে খুলে গেল…
ফ্রান্সের পথেই উত্তাল ইতালি: বিক্ষোভে আহত ১৪১ পুলিশ,…
আত্মীয়ের সোনা আত্মসাতের মামলায় গ্রেপ্তার ১, উদ্ধার ১১…
শব্দদূষণ রোধে ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জব্দ ১০…
মোহাম্মদপুরে ‘মাদক অভিযানে’ যুবকের মাথা ফাটল, দায় এড়াচ্ছে…
আইফোন ও বিয়ের প্রতিশ্রুতিতে স্কুলছাত্রী অপহরণ, গ্রেফতার দুই…