আজিমপুরে ৪ মাস ধরে চলছে খোঁড়াখুঁড়ি, চরম দুর্ভোগে নগরবাসী
রাজধানীর আজিমপুরের নিউ পল্টন এলাকাজুড়ে পয়ঃনিষ্কাশন লাইন স্থাপনের কাজ চলছে দীর্ঘ চার মাস ধরে। রাস্তা খুঁড়ে পাইপ বসানো হলেও দ্রুত তা মেরামত না করায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে গলি-সড়কগুলো। একই সঙ্গে একাধিক স্থানে চলা এই খোঁড়াখুঁড়ি নির্মাণের কারণে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে এলাকাবাসীকে।
সরেজমিনে দেখা গেছে, নিউ পল্টন লেন, ইরাকি মাঠের পার্শ্ববর্তী গলি এবং পিলখানার বীর উত্তম হাবিবুর রহমান গেট সংলগ্ন এলাকায় পয়ঃনিষ্কাশনের কাজ চলমান রয়েছে। বিভিন্ন স্থানে রাস্তার অংশ কেটে রাখা হয়েছে, আবার কোথাও মাটি ও বালু স্তূপ করে রাখায় বাধাগ্রস্ত হচ্ছে পথচারী ও যানবাহন চলাচল। সরু গলি হওয়ায় কোনো একটি জায়গায় কাজ শুরু হলেই পুরো পথ অচল হয়ে যায়।
স্থানীয় বাসিন্দা লোকমান হোসেন জানান, চার মাস আগে রাস্তা কেটে পাইপ বসানোর পর ওয়াসা কর্তৃপক্ষ সেটি সংস্কারের কোনো উদ্যোগ নেয়নি। এরই মধ্যে নতুন করে আবার রাস্তা কাটা শুরু হওয়ায় বাড়ির সামনে গাড়ি বা রিকশা পৌঁছানো প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এছাড়াড়া, রাস্তা কাটার বিকট শব্দে অতিষ্ঠ হয়ে উঠেছেন তারা। তাদের দাবি, দ্রুত কাজ শেষ করে সড়কগুলো চলাচলের উপযোগী করে দেওয়া হোক।
সম্পর্কিত খবর
সংসদের তৃতীয় অধিবেশন চলবে ১০ সেপ্টেম্বর পর্যন্ত: কমিটির সিদ্ধান্ত
আইনশৃঙ্খলা নিয়ে তীব্র সমালোচনা, ৬৪ জেলায় ৬৪ মন্ত্রী চান রুমিন…
চিকিৎসক হওয়ার স্বপ্নে বাধা, ফাতেমাকে পাঁচ লাখ টাকা দিলেন তারেক…
রামপুরায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামীর সঙ্গে অভিমানে আত্মহত্যার অভিযোগ
ঠিকাদারদের গাফিলতি ঠেকাতে ৩০ প্রকল্পে সমস্যা চিহ্নিত করেছে আইএমইডি
জেদ্দায় সৌদি পররাষ্ট্রমন্ত্রীর হাতে প্রধানমন্ত্রী তারেকের চিঠি

আরও পড়ুন

আজিমপুরে ৪ মাস ধরে চলছে খোঁড়াখুঁড়ি, চরম দুর্ভোগে নগরবাসী
রাজধানীর আজিমপুরের নিউ পল্টন এলাকাজুড়ে পয়ঃনিষ্কাশন লাইন স্থাপনের কাজ চলছে দীর্ঘ চার মাস ধরে। রাস্তা খুঁড়ে পাইপ বসানো হলেও দ্রুত তা মেরামত না করায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে গলি-সড়কগুলো। একই সঙ্গে একাধিক স্থানে চলা এই খোঁড়াখুঁড়ি নির্মাণের কারণে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে এলাকাবাসীকে।
সরেজমিনে দেখা গেছে, নিউ পল্টন লেন, ইরাকি মাঠের পার্শ্ববর্তী গলি এবং পিলখানার বীর উত্তম হাবিবুর রহমান গেট সংলগ্ন এলাকায় পয়ঃনিষ্কাশনের কাজ চলমান রয়েছে। বিভিন্ন স্থানে রাস্তার অংশ কেটে রাখা হয়েছে, আবার কোথাও মাটি ও বালু স্তূপ করে রাখায় বাধাগ্রস্ত হচ্ছে পথচারী ও যানবাহন চলাচল। সরু গলি হওয়ায় কোনো একটি জায়গায় কাজ শুরু হলেই পুরো পথ অচল হয়ে যায়।
স্থানীয় বাসিন্দা লোকমান হোসেন জানান, চার মাস আগে রাস্তা কেটে পাইপ বসানোর পর ওয়াসা কর্তৃপক্ষ সেটি সংস্কারের কোনো উদ্যোগ নেয়নি। এরই মধ্যে নতুন করে আবার রাস্তা কাটা শুরু হওয়ায় বাড়ির সামনে গাড়ি বা রিকশা পৌঁছানো প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এছাড়াড়া, রাস্তা কাটার বিকট শব্দে অতিষ্ঠ হয়ে উঠেছেন তারা। তাদের দাবি, দ্রুত কাজ শেষ করে সড়কগুলো চলাচলের উপযোগী করে দেওয়া হোক।
সম্পর্কিত খবর
সংসদের তৃতীয় অধিবেশন চলবে ১০ সেপ্টেম্বর পর্যন্ত: কমিটির…
আইনশৃঙ্খলা নিয়ে তীব্র সমালোচনা, ৬৪ জেলায় ৬৪ মন্ত্রী…
চিকিৎসক হওয়ার স্বপ্নে বাধা, ফাতেমাকে পাঁচ লাখ টাকা…
রামপুরায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামীর সঙ্গে অভিমানে…
ঠিকাদারদের গাফিলতি ঠেকাতে ৩০ প্রকল্পে সমস্যা চিহ্নিত করেছে…