যাত্রাবাড়ী থানা থেকে রিমান্ডে থাকা হত্যা মামলার আসামির পলায়ন
রাজধানীর যাত্রাবাড়ী থানায় পুলিশি হেফাজতে থাকা অবস্থায় এক নারী আসামি পালিয়ে গেছেন। হত্যা মামলায় গ্রেফতার হয়ে তিন দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করার আগ মুহূর্তে বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকালে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি, ডেমরা জোন) মহসিন মাসুদ। তিনি জানান, মিতু নামের ওই নারী একটি হত্যা মামলায় গ্রেফতার হয়ে তিন দিন ধরে রিমান্ডে ছিলেন। বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করার কথা থাকলেও তার আগেই তিনি থানার হেফাজত থেকে পালিয়ে যান।

পুলিশ কর্মকর্তা আরও জানান, আসামিকে গ্রেফতারের জন্য ইতিমধ্যে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করা হয়েছে। থানার ভেতর থেকে রিমান্ডে থাকা আসামির এভাবে পলায়নের ঘটনায় পুলিশের ভেতরের দায়িত্বে অবহেলা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
সম্পর্কিত খবর
ঘরে বসেই ক্যান্টনমেন্ট বোর্ডের সনদ, মাইগভে খুলে গেল ১৮৫টি ফর্ম
ফ্রান্সের পথেই উত্তাল ইতালি: বিক্ষোভে আহত ১৪১ পুলিশ, গ্রেফতার ১৯৭
আত্মীয়ের সোনা আত্মসাতের মামলায় গ্রেপ্তার ১, উদ্ধার ১১ লাখ টাকার…
শব্দদূষণ রোধে ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জব্দ ১০ হর্ন
মোহাম্মদপুরে ‘মাদক অভিযানে’ যুবকের মাথা ফাটল, দায় এড়াচ্ছে সবাই
আইফোন ও বিয়ের প্রতিশ্রুতিতে স্কুলছাত্রী অপহরণ, গ্রেফতার দুই যুবক

আরও পড়ুন
যাত্রাবাড়ী থানা থেকে রিমান্ডে থাকা হত্যা মামলার আসামির পলায়ন
রাজধানীর যাত্রাবাড়ী থানায় পুলিশি হেফাজতে থাকা অবস্থায় এক নারী আসামি পালিয়ে গেছেন। হত্যা মামলায় গ্রেফতার হয়ে তিন দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করার আগ মুহূর্তে বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকালে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি, ডেমরা জোন) মহসিন মাসুদ। তিনি জানান, মিতু নামের ওই নারী একটি হত্যা মামলায় গ্রেফতার হয়ে তিন দিন ধরে রিমান্ডে ছিলেন। বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করার কথা থাকলেও তার আগেই তিনি থানার হেফাজত থেকে পালিয়ে যান।

পুলিশ কর্মকর্তা আরও জানান, আসামিকে গ্রেফতারের জন্য ইতিমধ্যে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করা হয়েছে। থানার ভেতর থেকে রিমান্ডে থাকা আসামির এভাবে পলায়নের ঘটনায় পুলিশের ভেতরের দায়িত্বে অবহেলা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
সম্পর্কিত খবর
ঘরে বসেই ক্যান্টনমেন্ট বোর্ডের সনদ, মাইগভে খুলে গেল…
ফ্রান্সের পথেই উত্তাল ইতালি: বিক্ষোভে আহত ১৪১ পুলিশ,…
আত্মীয়ের সোনা আত্মসাতের মামলায় গ্রেপ্তার ১, উদ্ধার ১১…
শব্দদূষণ রোধে ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জব্দ ১০…
মোহাম্মদপুরে ‘মাদক অভিযানে’ যুবকের মাথা ফাটল, দায় এড়াচ্ছে…
আইফোন ও বিয়ের প্রতিশ্রুতিতে স্কুলছাত্রী অপহরণ, গ্রেফতার দুই…