হাজারীবাগে বৃদ্ধার আত্মহত্যা: ছেলের দাবি দীর্ঘদিনের মানসিক রোগ
রাজধানীর হাজারীবাগ এলাকায় একটি বাসা থেকে সালেহা বেগম (৭০) নামের এক বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃতদেহটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন ওই বৃদ্ধা।
নিহতের ছেলে ফজল খান বলেন, বুধবার (২৬ আগস্ট) রাত পৌনে ১১টার দিকে বাড়ির অন্য সদস্যদের অজান্তে তিনি রান্নাঘরের জানালার গ্রিলের সাথে শাড়ি পেঁচিয়ে গলায় ফাঁস দেন। তাদের পৈতৃক বাড়ি কুষ্টিয়া সদরের থানাপাড়া এলাকায় হলেও বর্তমানে হাজারীবাগের শাহজাহান মার্কেট এলাকার ভাড়া বাসায় পরিবারের সাথে থাকতেন মা।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এছাড়া বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
সম্পর্কিত খবর
৫২০০ আবেদন থেকে ৬০ জন: ঢাবিতে শুরু হলো এআই ক্রিয়েটিভ…
যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভারে দ্রুতগতির গাড়ির ধাক্কায় যুবকের মৃত্যু
যুব উন্নয়ন নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের রহস্য: ব্যাংক চেকসহ আটক ৬
কপ-৩১ সম্মেলনে জলবায়ু অর্থায়নের পাশাপাশি পাটের সম্ভাবনা তুলবে বাংলাদেশ
দুর্গাপূজার নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা, পুলিশকে সতর্কতার নির্দেশ ডিএমপি কমিশনারের
হুথি হামলায় রিয়াদ-দাম্মামগামী বিমানের ফ্লাইট স্থগিত, চলবে ১৮ অক্টোবর পর্যন্ত

হাজারীবাগে বৃদ্ধার আত্মহত্যা: ছেলের দাবি দীর্ঘদিনের মানসিক রোগ
রাজধানীর হাজারীবাগ এলাকায় একটি বাসা থেকে সালেহা বেগম (৭০) নামের এক বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃতদেহটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন ওই বৃদ্ধা।
নিহতের ছেলে ফজল খান বলেন, বুধবার (২৬ আগস্ট) রাত পৌনে ১১টার দিকে বাড়ির অন্য সদস্যদের অজান্তে তিনি রান্নাঘরের জানালার গ্রিলের সাথে শাড়ি পেঁচিয়ে গলায় ফাঁস দেন। তাদের পৈতৃক বাড়ি কুষ্টিয়া সদরের থানাপাড়া এলাকায় হলেও বর্তমানে হাজারীবাগের শাহজাহান মার্কেট এলাকার ভাড়া বাসায় পরিবারের সাথে থাকতেন মা।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এছাড়া বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
সম্পর্কিত খবর
৫২০০ আবেদন থেকে ৬০ জন: ঢাবিতে শুরু হলো…
যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভারে দ্রুতগতির গাড়ির ধাক্কায় যুবকের মৃত্যু
যুব উন্নয়ন নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের রহস্য: ব্যাংক চেকসহ…
কপ-৩১ সম্মেলনে জলবায়ু অর্থায়নের পাশাপাশি পাটের সম্ভাবনা তুলবে…
দুর্গাপূজার নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা, পুলিশকে সতর্কতার নির্দেশ ডিএমপি…
হুথি হামলায় রিয়াদ-দাম্মামগামী বিমানের ফ্লাইট স্থগিত, চলবে ১৮…