বিপিসিতে দুর্নীতির অভিযোগে সাবেক পিএসসহ দুই কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত

প্রাইম বার্তা অনলাইন
২৭ আগস্ট ২০২৬ ১:৫০ এএম
বিপিসিতে দুর্নীতির অভিযোগে সাবেক পিএসসহ দুই কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) চেয়ারম্যানের সাবেক ব্যক্তিগত সচিব (পিএস) ও এক উপ-ব্যবস্থাপকের (ডিজিএম) বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্তে দুই সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। গত ১৭ আগস্ট বিপিসির সচিব শাহিনা সুলতানার সই করা অফিস আদেশের মাধ্যমে এই কমিটি গঠন করা হয়।

কেন্দ্রীয় ‘অভিযোগ প্রতিকার ব্যবস্থা (জিআরএস)’ পোর্টালে দাখিল হওয়া সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে। অভিযুক্ত দুই কর্মকর্তা হলেন বিপিসির সাবেক পিএস মো. আহম্মদুল্লাহ এবং উপ-ব্যবস্থাপক (বোর্ড) মো. আশিক শাহরিয়ার। আহম্মদুল্লাহ বর্তমানে ওএসডি হিসেবে মেঘনা পেট্রোলিয়ামের ঢাকাস্থ লিয়াজোঁ অফিসে সংযুক্ত রয়েছেন। তদন্ত কমিটিতে প্রশাসন বিভাগের উপ-মহাব্যবস্থাপক মোহাম্মদ নাজিম উদ্দিনকে আহ্বায়ক এবং নিরীক্ষা বিভাগের ব্যবস্থাপক মো. বদরুল ইসলাম ফকিরকে সদস্য সচিব হিসেবে রাখা হয়েছে।

কমিটিকে ২০ কার্যদিবসের মধ্যে তদন্ত শেষ করে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। অভিযোগসমূহের মধ্যে ক্ষমতার অপব্যবহার ও অবৈধ সম্পদ অর্জনের মতো গুরুতর অভিযোগ রয়েছে। কমিটির আহ্বায়ক মো. নাজিম উদ্দিন বলেছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী তারা যথাযথভাবে তদন্ত পরিচালনা করে প্রতিবেদন জমা দেবেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...