স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে আসিফের মন্তব্যের তীব্র সমালোচনা রাশেদ খাঁনের

প্রাইম বার্তা অনলাইন
২৬ আগস্ট ২০২৬ ১০:১৮ পিএম
স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে আসিফের মন্তব্যের তীব্র সমালোচনা রাশেদ খাঁনের

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে নিয়ে সম্প্রতি গায়ক আসিফ আকবরের দেওয়া বক্তব্যের জোরালো সমালোচনা করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। বুধবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই সমালোচনা করেন এবং শিল্পীদের রাজনীতির সাথে জড়িত না হওয়ার পরামর্শ দেন।

রাশেদ খাঁন তার স্ট্যাটাসে প্রশ্ন রেখেছেন, স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে কটূ কথা বলার সময় আসিফ আকবরের মাথা ঠিক ছিল কি না। আসিফ আকবর স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে যে ভাষায় কথা বলেছেন, তা অত্যন্ত অপমানজনক বলে মন্তব্য করেন তিনি। এ সময় তিনি আসিফ আকবরের আগের মাথার অসুস্থতার কথা উল্লেখ করে বলেন, বক্তব্য দেওয়ার আগে খেয়ে মাথা ঠিক করে নেওয়া উচিত ছিল তার। এছাড়া লন্ডনে সাকিব আল হাসানের জন্মদিনে কেক কাটার ঘটনাও স্মরণ করিয়ে দেন তিনি।

প্রধানমন্ত্রীর এই সহকারী বলেন, ছোটবেলা থেকেই আসিফ আকবরের গান তার পছন্দের তালিকায় ছিল। তবে তিনি মনে করেন, শিল্পী বা তারকাদের কোনো দল না থাকাই শ্রেয়। কারণ দল থাকলে তারা সাকিব আল হাসানের মতো জনগণের ঘৃণার পাত্র হয়ে ওঠেন। তিনি আসিফকে সম্বোধন করে বলেন, তাদের ভালোবাসার প্রতিদান এভাবে দেওয়া উচিত হয়নি।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...