উত্তরায় হাজার হাফেজের অংশগ্রহণে বর্ণাঢ্য হিফজুল কোরআন প্রতিযোগিতা

প্রাইম বার্তা অনলাইন
২৬ আগস্ট ২০২৬ ৯:৫৫ পিএম
উত্তরায় হাজার হাফেজের অংশগ্রহণে বর্ণাঢ্য হিফজুল কোরআন প্রতিযোগিতা

পবিত্র কোরআন মুখস্থ করার প্রতি নতুন প্রজন্মের আগ্রহ বাড়াতে রাজধানীর উত্তরায় আয়োজিত হয়েছে এক বর্ণাঢ্য হিফজুল কোরআন প্রতিযোগিতা। গত ২৬ আগস্ট বুধবার এই আয়োজনে তুরাগ, উত্তরা, দক্ষিণখান, উত্তরখান ও বিমানবন্দর থানা এলাকার প্রায় এক হাজার শিশু-কিশোর অংশগ্রহণ করে।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালিমুল কোরআন ফাউন্ডেশনের মহাসচিব মাওলানা আব্দুল হালিম। প্রধান পৃষ্ঠপোষক ও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকল্প পরিচালক খালিদ সাইফুল্লাহ বকসী এবং পরিচালনায় ছিলেন মাওলানা এ এম এম কামালুদ্দীন।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আব্দুল হালিম বলেন, মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর ওপর অবতীর্ণ আল-কোরআন পৃথিবীর সর্বোত্তম গ্রন্থ। এই প্রতিযোগিতা তাদের মাঝে সৌহার্দ্য ও আধ্যাত্মিক চেতনা জাগাবে। তিনি আরও বলেন, আগামী বাংলাদেশে হাফেজে কোরআন এবং ওলামায়ে কেরামরাই সবচেয়ে বেশি সম্মানিত হবেন। শিশুদের মধ্যে কোরআনের প্রতি ভালোবাসা ও প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য। এছাড়া মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিনের পৃষ্ঠপোষকতার জন্যও তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আয়োজকরা জানান, এমন মহতী উদ্যোগ অব্যাহত থাকবে যাতে নতুন প্রজন্ম দেশের সংস্কৃতি ও ঐতিহ্যের সাথে আধ্যাত্মিক জীবনের সমন্বয় ঘটাতে পারে। এই আয়োজন সারাদেশে হিফজ শিক্ষার প্রসারে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...