বিএনপি নেতা জহুরুল ইসলাম বাবুর মৃত্যুতে প্রধানমন্ত্রীর গভীর শোক প্রকাশ

প্রাইম বার্তা অনলাইন
২৬ আগস্ট ২০২৬ ৬:১৫ পিএম
বিএনপি নেতা জহুরুল ইসলাম বাবুর মৃত্যুতে প্রধানমন্ত্রীর গভীর শোক প্রকাশ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নির্বাহী কমিটির সদস্য ও পাবনার কৃতি ক্রিকেটার জহুরুল ইসলাম বাবু আর নেই। লিভার সংক্রান্ত জটিলতায় ভুগে মঙ্গলবার (২৫ আগস্ট) রাত সাড়ে ৮টায় রাজধানীর বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে (পিজি হাসপাতাল) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি হাসপাতালের আইসিইউতে চিকিৎসা নিচ্ছিলেন।

এই খবরের পর গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৬ আগস্ট) এক শোকবার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন তিনি। পাশাপাশি জহুরুল ইসলাম বাবুর মৃত্যুতে তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান প্রধানমন্ত্রী।

জহুরুল ইসলাম বাবু কেবল রাজনীতিতেই নয়, ক্রীড়াঙ্গনেও একজন পরিচিত মুখ ছিলেন। তিনি পাবনা পিওয়াইসি ক্লাবের একজন কৃতি ক্রিকেটার ছিলেন এবং পাবনা সাবেক ক্রিকেটার সমিতিরও সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...