পূর্ণ শক্তিতে আইনশৃঙ্খলা বাহিনী, মনোবল ফিরেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন, বর্তমানে পুলিশসহ সকল আইনশৃঙ্খলা বাহিনী অপরাধ দমনে সর্বোচ্চ শক্তি নিয়ে কাজ করছে। তিনি বলেন, সরকার দায়িত্ব নেয়ার পর গত ছয় মাসে বাহিনীর সদস্যদের মধ্যে আগের নাজুক অবস্থার পরিবর্তন ঘটে এবং তাদের মনোবল পুনরুদ্ধার হয়। বুধবার (২৬ আগস্ট) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে আয়োজিত ঈদে মিলাদুন্নবী (সা.)-এর দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী উল্লেখ করেন, গত বছরের ছাত্র-জনতার আন্দোলনের পর যে চ্যালেঞ্জ ছিল, তা মোকাবেলা করে বাহিনীকে আধুনিকায়ন ও জনগণের সেবক হিসেবে গড়ে তোলার কাজ চলছে। রংপুরের চার খুনের ঘটনার উদাহরণ টেনে তিনি দাবি করেন, অপরাধের পরপরই আইনের আওতায় অভিযুক্তদের আনা হচ্ছে এবং কোনো ঘটনাতেই পুলিশ ব্যর্থ হয়নি। আইনের শাসন ও নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সব ধরনের পদক্ষেপ গ্রহণ করছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, অল্প সময়ের মধ্যে এই পরিবর্তন আনা সম্ভব হয়েছে। ইনশাআল্লাহ, আগামীতে পুলিশ বাহিনীকে সম্পূর্ণ জনবান্ধব ও জনগণের প্রত্যাশা অনুযায়ী গড়ে তোলা হবে। সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বর্তমান সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।
অতিরিক্ত পুলিশ সুপার আইনশৃঙ্খলা বাহিনী আমরা বিএনপি পরিবার রংপুর ২ সালাহউদ্দিন আহমেদ স্বরাষ্ট্রমন্ত্রী
সম্পর্কিত খবর
ঘরে বসেই ক্যান্টনমেন্ট বোর্ডের সনদ, মাইগভে খুলে গেল ১৮৫টি ফর্ম
ফ্রান্সের পথেই উত্তাল ইতালি: বিক্ষোভে আহত ১৪১ পুলিশ, গ্রেফতার ১৯৭
আত্মীয়ের সোনা আত্মসাতের মামলায় গ্রেপ্তার ১, উদ্ধার ১১ লাখ টাকার…
শব্দদূষণ রোধে ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জব্দ ১০ হর্ন
মোহাম্মদপুরে ‘মাদক অভিযানে’ যুবকের মাথা ফাটল, দায় এড়াচ্ছে সবাই
আইফোন ও বিয়ের প্রতিশ্রুতিতে স্কুলছাত্রী অপহরণ, গ্রেফতার দুই যুবক

আরও পড়ুন
পূর্ণ শক্তিতে আইনশৃঙ্খলা বাহিনী, মনোবল ফিরেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন, বর্তমানে পুলিশসহ সকল আইনশৃঙ্খলা বাহিনী অপরাধ দমনে সর্বোচ্চ শক্তি নিয়ে কাজ করছে। তিনি বলেন, সরকার দায়িত্ব নেয়ার পর গত ছয় মাসে বাহিনীর সদস্যদের মধ্যে আগের নাজুক অবস্থার পরিবর্তন ঘটে এবং তাদের মনোবল পুনরুদ্ধার হয়। বুধবার (২৬ আগস্ট) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে আয়োজিত ঈদে মিলাদুন্নবী (সা.)-এর দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী উল্লেখ করেন, গত বছরের ছাত্র-জনতার আন্দোলনের পর যে চ্যালেঞ্জ ছিল, তা মোকাবেলা করে বাহিনীকে আধুনিকায়ন ও জনগণের সেবক হিসেবে গড়ে তোলার কাজ চলছে। রংপুরের চার খুনের ঘটনার উদাহরণ টেনে তিনি দাবি করেন, অপরাধের পরপরই আইনের আওতায় অভিযুক্তদের আনা হচ্ছে এবং কোনো ঘটনাতেই পুলিশ ব্যর্থ হয়নি। আইনের শাসন ও নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সব ধরনের পদক্ষেপ গ্রহণ করছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, অল্প সময়ের মধ্যে এই পরিবর্তন আনা সম্ভব হয়েছে। ইনশাআল্লাহ, আগামীতে পুলিশ বাহিনীকে সম্পূর্ণ জনবান্ধব ও জনগণের প্রত্যাশা অনুযায়ী গড়ে তোলা হবে। সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বর্তমান সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।
সম্পর্কিত খবর
ঘরে বসেই ক্যান্টনমেন্ট বোর্ডের সনদ, মাইগভে খুলে গেল…
ফ্রান্সের পথেই উত্তাল ইতালি: বিক্ষোভে আহত ১৪১ পুলিশ,…
আত্মীয়ের সোনা আত্মসাতের মামলায় গ্রেপ্তার ১, উদ্ধার ১১…
শব্দদূষণ রোধে ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জব্দ ১০…
মোহাম্মদপুরে ‘মাদক অভিযানে’ যুবকের মাথা ফাটল, দায় এড়াচ্ছে…
আইফোন ও বিয়ের প্রতিশ্রুতিতে স্কুলছাত্রী অপহরণ, গ্রেফতার দুই…