খাগড়াছড়িতে পর্যটকদের সুবিধায় ডিজিটাল অ্যাপ ও তথ্যসমৃদ্ধ সাইনবোর্ড
পাহাড়, ঝর্ণা আর বৈচিত্র্যময় প্রকৃতির লীলাভূমি খাগড়াছড়িতে পর্যটকদের যাতায়াত ও নিরাপত্তা নিশ্চিত করতে নতুন উদ্যোগ গ্রহণ করেছে জেলা প্রশাসন। প্রাকৃতিক সৌন্দর্যের এই জেলাটি পর্যটকদের অন্যতম পছন্দের গন্তব্য হওয়ায় তাদের সেবার মান বৃদ্ধি ও নিরাপদ ভ্রমণের লক্ষ্যে বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে।
খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত জানান, পর্যটকদের সুবিধার্থে ইতিমধ্যেই গুরুত্বপূর্ণ স্থানে বড় আকারের তথ্যসমৃদ্ধ সাইনবোর্ড স্থাপন করা হয়েছে। এই সাইনবোর্ডগুলোতে জেলার বিভিন্ন পর্যটন স্পটের অবস্থান, ভাড়া ও যাতায়াতের খরচ, প্রয়োজনীয় সময় এবং সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়েছে। এছাড়া পর্যটকদের হাতের মুঠোয় সেবা পৌঁছে দিতে লিফলেট এবং একটি ডিজিটাল অ্যাপ চালুর কাজও চলমান রয়েছে। সাজেক সহ আশেপাশের এলাকার যাতায়াত ব্যবস্থা খাগড়াছড়ির ওপর নির্ভরশীল হওয়ায় এই উদ্যোগগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানান তিনি।
নিরাপত্তা বিষয়েও কোনো আপস করা হচ্ছে না। পর্যটকদের নিরাপদ রাখতে ট্যুরিস্ট পুলিশ, সেনাবাহিনী, বিজিবি এবং স্থানীয় প্রশাসনের সমন্বিত তৎপরতা অব্যাহত রয়েছে। এই ধরনের যৌথ প্রচেষ্টার ফলে অচিরেই খাগড়াছড়ি ও এর আশপাশের পর্যটন এলাকা আরও সুরক্ষিত ও পর্যটকবান্ধব হবে বলে আশা করছে প্রশাসন।
সম্পর্কিত খবর
দুর্যোগে যোগাযোগ ব্যবস্থা রক্ষায় ফায়ার সার্ভিস ও রেডিও অপারেটরদের যৌথ…
স্বেচ্ছাসেবক দলের ৪৬তম বছরে চট্টগ্রামে দুস্থদের মাঝে চাল বিতরণ
রাজধানীতে মাদক ও অপরাধ নির্মূলে পুলিশের অভিযান, গ্রেফতার ৫০০
সংবাদ শেয়ারের মাশুল, পুলিশ সুপার রেজাউলের আক্ষেপ
বাল্যবিবাহ সমর্থকদের হুমকির বিরুদ্ধে তিন সংগঠনের যৌথ প্রতিবাদ
ইনভেস্ট বাংলাদেশ চেয়ারম্যান আশিক চৌধুরী পেলেন প্রতিমন্ত্রীর মর্যাদা

আরও পড়ুন

খাগড়াছড়িতে পর্যটকদের সুবিধায় ডিজিটাল অ্যাপ ও তথ্যসমৃদ্ধ সাইনবোর্ড
পাহাড়, ঝর্ণা আর বৈচিত্র্যময় প্রকৃতির লীলাভূমি খাগড়াছড়িতে পর্যটকদের যাতায়াত ও নিরাপত্তা নিশ্চিত করতে নতুন উদ্যোগ গ্রহণ করেছে জেলা প্রশাসন। প্রাকৃতিক সৌন্দর্যের এই জেলাটি পর্যটকদের অন্যতম পছন্দের গন্তব্য হওয়ায় তাদের সেবার মান বৃদ্ধি ও নিরাপদ ভ্রমণের লক্ষ্যে বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে।
খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত জানান, পর্যটকদের সুবিধার্থে ইতিমধ্যেই গুরুত্বপূর্ণ স্থানে বড় আকারের তথ্যসমৃদ্ধ সাইনবোর্ড স্থাপন করা হয়েছে। এই সাইনবোর্ডগুলোতে জেলার বিভিন্ন পর্যটন স্পটের অবস্থান, ভাড়া ও যাতায়াতের খরচ, প্রয়োজনীয় সময় এবং সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়েছে। এছাড়া পর্যটকদের হাতের মুঠোয় সেবা পৌঁছে দিতে লিফলেট এবং একটি ডিজিটাল অ্যাপ চালুর কাজও চলমান রয়েছে। সাজেক সহ আশেপাশের এলাকার যাতায়াত ব্যবস্থা খাগড়াছড়ির ওপর নির্ভরশীল হওয়ায় এই উদ্যোগগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানান তিনি।
নিরাপত্তা বিষয়েও কোনো আপস করা হচ্ছে না। পর্যটকদের নিরাপদ রাখতে ট্যুরিস্ট পুলিশ, সেনাবাহিনী, বিজিবি এবং স্থানীয় প্রশাসনের সমন্বিত তৎপরতা অব্যাহত রয়েছে। এই ধরনের যৌথ প্রচেষ্টার ফলে অচিরেই খাগড়াছড়ি ও এর আশপাশের পর্যটন এলাকা আরও সুরক্ষিত ও পর্যটকবান্ধব হবে বলে আশা করছে প্রশাসন।
সম্পর্কিত খবর
দুর্যোগে যোগাযোগ ব্যবস্থা রক্ষায় ফায়ার সার্ভিস ও রেডিও…
স্বেচ্ছাসেবক দলের ৪৬তম বছরে চট্টগ্রামে দুস্থদের মাঝে চাল…
রাজধানীতে মাদক ও অপরাধ নির্মূলে পুলিশের অভিযান, গ্রেফতার…