রাজধানীতে ২০ হাজার ইয়াবাসহ শীর্ষ মাদক কারবারি গ্রেফতার
বিশাল এক চালান ইয়াবাসহ এক শীর্ষ মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) লালবাগ বিভাগ। সোমবার (২৪ আগস্ট) ভোরে রাজধানীর গেন্ডারিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে ওই ব্যক্তির কাছ থেকে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. ইমান হোসেন (৪৫)। মঙ্গলবার (২৫ আগস্ট) ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, লালবাগ ডিবির সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম দয়াগঞ্জ মোড়ের ডিস্টিলারি রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইমান হোসেন দীর্ঘদিন ধরে গেন্ডারিয়া ও রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ ও বিক্রির সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গেন্ডারিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
সম্পর্কিত খবর
আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী, মহানবীর আদর্শ হতে শিক্ষা নেওয়ার আহ্বান
ইনভেস্ট বাংলাদেশ চেয়ারম্যান আশিক মাহমুদ পেলেন প্রতিমন্ত্রীর মর্যাদা
মিরপুরে ২৫০০ ইয়াবাসহ মাদক কারবারি আটক, চেকপোস্টে পালানোর চেষ্টা
রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযান: ৩ থানায় গ্রেফতার ৪০
চেকপোস্টে থামার সংকেত উপেক্ষা করে পালানোর চেষ্টা, ২৫০০ ইয়াবাসহ গ্রেফতার
মিরপুরে পুলিশের সংকেত উপেক্ষা করে পালানোর চেষ্টা, ২৫০০ ইয়াবাসহ আটক…

আরও পড়ুন

রাজধানীতে ২০ হাজার ইয়াবাসহ শীর্ষ মাদক কারবারি গ্রেফতার
বিশাল এক চালান ইয়াবাসহ এক শীর্ষ মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) লালবাগ বিভাগ। সোমবার (২৪ আগস্ট) ভোরে রাজধানীর গেন্ডারিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে ওই ব্যক্তির কাছ থেকে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. ইমান হোসেন (৪৫)। মঙ্গলবার (২৫ আগস্ট) ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, লালবাগ ডিবির সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম দয়াগঞ্জ মোড়ের ডিস্টিলারি রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইমান হোসেন দীর্ঘদিন ধরে গেন্ডারিয়া ও রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ ও বিক্রির সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গেন্ডারিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
সম্পর্কিত খবর
আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী, মহানবীর আদর্শ হতে শিক্ষা…
ইনভেস্ট বাংলাদেশ চেয়ারম্যান আশিক মাহমুদ পেলেন প্রতিমন্ত্রীর মর্যাদা
মিরপুরে ২৫০০ ইয়াবাসহ মাদক কারবারি আটক, চেকপোস্টে পালানোর…
রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযান: ৩ থানায় গ্রেফতার ৪০
চেকপোস্টে থামার সংকেত উপেক্ষা করে পালানোর চেষ্টা, ২৫০০…
মিরপুরে পুলিশের সংকেত উপেক্ষা করে পালানোর চেষ্টা, ২৫০০…