প্রতারণা মামলায় সাজার পরোয়ানায় গ্রেফতার বিদিশা এরশাদ
ফ্ল্যাট বিক্রির নামে প্রতারণার অভিযোগে দণ্ডিত হওয়ায় সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা এরশাদকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। মঙ্গলবার (২৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে আটক করা হয়।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন জানান, ২০০৮ সালের একটি প্রতারণা মামলায় আদালত তাকে দুই বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছিলেন। ওই রায়ের গ্রেফতারি পরোয়ানা জারির পরিপ্রেক্ষিতেই এই অভিযান পরিচালনা করা হয়েছে।
চলতি বছরের ২০ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামশেদ আলম এই রায় ঘোষণা করেন। মামলার বিবরণে জানা যায়, বারিধারার প্রেসিডেন্ট পার্কের একটি ফ্ল্যাট বিক্রির নামে অর্থ আত্মসাতের অভিযোগে ২০০৮ সালে গুলশান থানায় মামলাটি দায়ের করেছিলেন ব্যবসায়ী মোশাররফ হোসেন সিকদার। দীর্ঘ শুনানি শেষে আদালত অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে এই সাজা দেন।
সম্পর্কিত খবর
সিন্ডিকেট ঠেকাতে সার ব্যবস্থাপনায় কঠোর নির্দেশনা মন্ত্রণালয়ের
তেজগাঁওয়ে অপরাধপ্রবণ এলাকায় পুলিশের অভিযান, গ্রেফতার ৫৩
কর্ণফুলীতে অবৈধ জাল জব্দ, নৌ-নিরাপত্তায় বন্দর ও কোস্টগার্ডের যৌথ অভিযান
পিআরএল স্থগিত করে আরও ১ বছর এলজিইডি প্রধান প্রকৌশলী হলেন…
ঢাকা ওয়াসার দায়িত্ব নিলেন নতুন এমডি ড. মনিরুজ্জামান
র্যাব, ডিএমপি ও পিবিআইসহ ১৭ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার বদলি

আরও পড়ুন

প্রতারণা মামলায় সাজার পরোয়ানায় গ্রেফতার বিদিশা এরশাদ
ফ্ল্যাট বিক্রির নামে প্রতারণার অভিযোগে দণ্ডিত হওয়ায় সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা এরশাদকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। মঙ্গলবার (২৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে আটক করা হয়।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন জানান, ২০০৮ সালের একটি প্রতারণা মামলায় আদালত তাকে দুই বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছিলেন। ওই রায়ের গ্রেফতারি পরোয়ানা জারির পরিপ্রেক্ষিতেই এই অভিযান পরিচালনা করা হয়েছে।
চলতি বছরের ২০ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামশেদ আলম এই রায় ঘোষণা করেন। মামলার বিবরণে জানা যায়, বারিধারার প্রেসিডেন্ট পার্কের একটি ফ্ল্যাট বিক্রির নামে অর্থ আত্মসাতের অভিযোগে ২০০৮ সালে গুলশান থানায় মামলাটি দায়ের করেছিলেন ব্যবসায়ী মোশাররফ হোসেন সিকদার। দীর্ঘ শুনানি শেষে আদালত অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে এই সাজা দেন।
সম্পর্কিত খবর
সিন্ডিকেট ঠেকাতে সার ব্যবস্থাপনায় কঠোর নির্দেশনা মন্ত্রণালয়ের
তেজগাঁওয়ে অপরাধপ্রবণ এলাকায় পুলিশের অভিযান, গ্রেফতার ৫৩
কর্ণফুলীতে অবৈধ জাল জব্দ, নৌ-নিরাপত্তায় বন্দর ও কোস্টগার্ডের…
পিআরএল স্থগিত করে আরও ১ বছর এলজিইডি প্রধান…
ঢাকা ওয়াসার দায়িত্ব নিলেন নতুন এমডি ড. মনিরুজ্জামান
র্যাব, ডিএমপি ও পিবিআইসহ ১৭ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার…