নটরডেম কলেজের সাবেক শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, চলছিল মানসিক চিকিৎসা
রাজধানীর কলাবাগানে নিজ বাসভবন থেকে নটরডেম কলেজের সাবেক শিক্ষক ধীরেন্দ্র কুমার রায়ের (৭১) মরদেহ উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সোমবার (২৪ আগস্ট) সকালে গ্রিন রোডের বাসায় ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান পরিবারের সদস্যরা।
পুলিশ জানায়, খবর পেয়ে প্রতিবেশীদের সহায়তায় তাকে উদ্ধার করে গ্রিন লাইফ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরদার ইব্রাহিম হোসেন সোহেল এ তথ্য নিশ্চিত করেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, ধীরেন্দ্র কুমার দীর্ঘদিন ধরে ডিপ্রেশনে ভুগছিলেন এবং তার মানসিক চিকিৎসা চলছিল। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ইতোমধ্যে ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে এবং মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পোস্টমর্টেম রিপোর্ট আসার পর পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।
সম্পর্কিত খবর
ঘরে বসেই ক্যান্টনমেন্ট বোর্ডের সনদ, মাইগভে খুলে গেল ১৮৫টি ফর্ম
ফ্রান্সের পথেই উত্তাল ইতালি: বিক্ষোভে আহত ১৪১ পুলিশ, গ্রেফতার ১৯৭
আত্মীয়ের সোনা আত্মসাতের মামলায় গ্রেপ্তার ১, উদ্ধার ১১ লাখ টাকার…
শব্দদূষণ রোধে ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জব্দ ১০ হর্ন
মোহাম্মদপুরে ‘মাদক অভিযানে’ যুবকের মাথা ফাটল, দায় এড়াচ্ছে সবাই
আইফোন ও বিয়ের প্রতিশ্রুতিতে স্কুলছাত্রী অপহরণ, গ্রেফতার দুই যুবক

আরও পড়ুন
নটরডেম কলেজের সাবেক শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, চলছিল মানসিক চিকিৎসা
রাজধানীর কলাবাগানে নিজ বাসভবন থেকে নটরডেম কলেজের সাবেক শিক্ষক ধীরেন্দ্র কুমার রায়ের (৭১) মরদেহ উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সোমবার (২৪ আগস্ট) সকালে গ্রিন রোডের বাসায় ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান পরিবারের সদস্যরা।
পুলিশ জানায়, খবর পেয়ে প্রতিবেশীদের সহায়তায় তাকে উদ্ধার করে গ্রিন লাইফ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরদার ইব্রাহিম হোসেন সোহেল এ তথ্য নিশ্চিত করেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, ধীরেন্দ্র কুমার দীর্ঘদিন ধরে ডিপ্রেশনে ভুগছিলেন এবং তার মানসিক চিকিৎসা চলছিল। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ইতোমধ্যে ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে এবং মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পোস্টমর্টেম রিপোর্ট আসার পর পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।
সম্পর্কিত খবর
ঘরে বসেই ক্যান্টনমেন্ট বোর্ডের সনদ, মাইগভে খুলে গেল…
ফ্রান্সের পথেই উত্তাল ইতালি: বিক্ষোভে আহত ১৪১ পুলিশ,…
আত্মীয়ের সোনা আত্মসাতের মামলায় গ্রেপ্তার ১, উদ্ধার ১১…
শব্দদূষণ রোধে ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জব্দ ১০…
মোহাম্মদপুরে ‘মাদক অভিযানে’ যুবকের মাথা ফাটল, দায় এড়াচ্ছে…
আইফোন ও বিয়ের প্রতিশ্রুতিতে স্কুলছাত্রী অপহরণ, গ্রেফতার দুই…