ডাকসু ভিপির সঙ্গে মার্কিন দূতাবাসের বৈঠক, স্কলারশিপ ও উচ্চশিক্ষা নিয়ে আলোচনা

প্রাইম বার্তা অনলাইন
২৩ আগস্ট ২০২৬ ৯:৩৫ পিএম
ডাকসু ভিপির সঙ্গে মার্কিন দূতাবাসের বৈঠক, স্কলারশিপ ও উচ্চশিক্ষা নিয়ে আলোচনা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমের সঙ্গে সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রের দূতাবাসের প্রতিনিধিদল। গত রোববার (২৩ আগস্ট) ডাকসু ভবনে ভিপির কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও আন্তর্জাতিক সুযোগ-সুবিধা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

মার্কিন দূতাবাসের পক্ষে এতে পলিটিক্যাল অফিসার জেমস এ. স্টুয়ার্ড এবং পাবলিক ডিপ্লোম্যাসি অফিসার স্কট হার্টম্যান উপস্থিত ছিলেন। বৈঠকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ ও আর্থিক সহায়তার সুযোগ বাড়ানোর বিষয়ে গুরুত্বের সাথে আলোচনা করা হয়। এছাড়া একাডেমিক এক্সচেঞ্জ, গবেষণা এবং ফেলোশিপের মাধ্যমে শিক্ষার্থীদের আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণ নিশ্চিত করতে পারস্পরিক সহযোগিতার ওপরও জোর দেওয়া হয়।

ডাকসু ভিপি সাদিক কায়েম বাংলাদেশের মেধাবী শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে স্কলারশিপ ও আর্থিক সহায়তার সুযোগ আরও সহজলভ্য করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। তিনি বিদেশে উচ্চশিক্ষার প্রস্তুতি, বিশ্ববিদ্যালয়ে আবেদন প্রক্রিয়া এবং ইংরেজি ভাষা দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে নিয়মিত ওয়ার্কশপ, সেমিনার ও কাউন্সেলিং কার্যক্রম আয়োজনের প্রস্তাব দেন। এছাড়া শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়নে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠানগুলোর সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংযোগ স্থাপন এবং দুই দেশের তরুণদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের বিষয়েও আলোচনা হয়।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...