পদ্মা ব্যাংকের ২ কোটি টাকা আত্মসাৎ: সাবেক এমডিসহ ১০ জনের বিরুদ্ধে দুদকের মামলা
প্রায় দুই কোটি টাকা আত্মসাতের অভিযোগে পদ্মা ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আব্দুল মতলেব পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে যাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (২৩ আগস্ট) দুদক সদর দপ্তরে এই মামলা করার সিদ্ধান্ত চূড়ান্ত হয়।
অভিযুক্তদের মধ্যে রয়েছেন এমএইচ এন্টারপ্রাইজের মালিক মো. মমিনুর রহমান, সোনালী ব্যাংকের এজিএম মো. অজিত উল্লাহ এবং পদ্মা ব্যাংকের সাবেক কর্মকর্তা কর্নেলিয়াস গমেজ, মো. রাসেল মিয়া, এম আতিফ খালেদ, আমেনা বেগম, মোহাম্মদ শামসুল হাসান ভূঁইয়া, মাহবুব আহমেদ ও মো. কাওসার হোসেন। তাদের বিরুদ্ধে ব্যাংকের এক কোটি ৯৫ লাখ টাকা প্রতারণার মাধ্যমে আত্মসাত ও অর্থপাচারের অভিযোগ আনা হয়েছে।
দুদকের উপ-পরিচালক মো. আকতারুল ইসলাম জানিয়েছেন, অচিরেই সংশ্লিষ্ট তদন্তকারী কর্মকর্তা এই মামলা দায়ের করবেন। দণ্ডবিধি, ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইন এবং ২০১২ সালের মানি লন্ডারিং প্রতিরোধ আইনের আওতায় এই মামলার অনুমোদন দেওয়া হয়েছে।
সম্পর্কিত খবর
জাপানের মারুবেনির উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
রিয়াদ বিমানবন্দরে হুথি হামলায় দুই বাংলাদেশির মৃত্যু, নিন্দা ঢাকার
ঢাকায় ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৫২, মিরপুরেই সর্বোচ্চ ১১৪
ফটিকছড়িতে নিখোঁজ শিশুকন্যার মরদেহ প্রতিবেশীর আলনার নিচে, হেফাজতে ৩ জন
১১ অক্টোবর টিভিতে কী কী খেলা? জেনে নিন পূর্ণাঙ্গ সূচি
পটুয়াখালীর দশমিনায় মা ইলিশ শিকারের দায়ে ৮ জেলের জেল, জাল-ট্রলার…

আরও পড়ুন

পদ্মা ব্যাংকের ২ কোটি টাকা আত্মসাৎ: সাবেক এমডিসহ ১০ জনের বিরুদ্ধে দুদকের মামলা
প্রায় দুই কোটি টাকা আত্মসাতের অভিযোগে পদ্মা ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আব্দুল মতলেব পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে যাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (২৩ আগস্ট) দুদক সদর দপ্তরে এই মামলা করার সিদ্ধান্ত চূড়ান্ত হয়।
অভিযুক্তদের মধ্যে রয়েছেন এমএইচ এন্টারপ্রাইজের মালিক মো. মমিনুর রহমান, সোনালী ব্যাংকের এজিএম মো. অজিত উল্লাহ এবং পদ্মা ব্যাংকের সাবেক কর্মকর্তা কর্নেলিয়াস গমেজ, মো. রাসেল মিয়া, এম আতিফ খালেদ, আমেনা বেগম, মোহাম্মদ শামসুল হাসান ভূঁইয়া, মাহবুব আহমেদ ও মো. কাওসার হোসেন। তাদের বিরুদ্ধে ব্যাংকের এক কোটি ৯৫ লাখ টাকা প্রতারণার মাধ্যমে আত্মসাত ও অর্থপাচারের অভিযোগ আনা হয়েছে।
দুদকের উপ-পরিচালক মো. আকতারুল ইসলাম জানিয়েছেন, অচিরেই সংশ্লিষ্ট তদন্তকারী কর্মকর্তা এই মামলা দায়ের করবেন। দণ্ডবিধি, ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইন এবং ২০১২ সালের মানি লন্ডারিং প্রতিরোধ আইনের আওতায় এই মামলার অনুমোদন দেওয়া হয়েছে।
সম্পর্কিত খবর
জাপানের মারুবেনির উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
রিয়াদ বিমানবন্দরে হুথি হামলায় দুই বাংলাদেশির মৃত্যু, নিন্দা…
ঢাকায় ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৫২, মিরপুরেই…
ফটিকছড়িতে নিখোঁজ শিশুকন্যার মরদেহ প্রতিবেশীর আলনার নিচে, হেফাজতে…
১১ অক্টোবর টিভিতে কী কী খেলা? জেনে নিন…
পটুয়াখালীর দশমিনায় মা ইলিশ শিকারের দায়ে ৮ জেলের…