সরকারি কর্মচারী হাসপাতালের নতুন মহাপরিচালক জাহাঙ্গীর আলম

প্রাইম বার্তা অনলাইন
২৩ আগস্ট ২০২৬ ৮:২৭ পিএম
সরকারি কর্মচারী হাসপাতালের নতুন মহাপরিচালক জাহাঙ্গীর আলম

স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব মো. জাহাঙ্গীর আলমকে সরকারি কর্মচারী হাসপাতালের মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। রোববার (২৩ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রেষণে এই পদে নিয়োগের ফলে তার চাকরি জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। এর আগে হাসপাতালটির দায়িত্বে ছিলেন মো. আব্দুর রাজ্জাক সরকার, যাকে সম্প্রতি সচিব পদে পদোন্নতি দিয়ে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটির (বিডা) সদস্য করা হয়।

এছাড়া একই দিনে রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম ও পুলিশের বিশেষ শাখার (এসবি) ডিআইজি মোহাম্মদ আব্দুল কাদেরকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের (এনএসআই) পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। সেইসাথে ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ মনোয়ার হোসেনকেও এনএসআইয়ের পরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...