নবায়নযোগ্য জ্বালানির বিদ্যুতের দর নির্ধারণে বিইআরসির গণশুনানি শুরু
নবায়নযোগ্য জ্বালানিভিত্তিক বাণিজ্যিক বিদ্যুৎ কেন্দ্র বা মার্চেন্ট পাওয়ার প্ল্যান্ট (এমপিপি) থেকে উৎপাদিত বিদ্যুতের ন্যায্য মূল্য নির্ধারণের লক্ষ্যে গণশুনানির আয়োজন করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আজ রোববার (২৩ আগস্ট) সকাল ১০টায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে এই শুনানি শুরু হয়, যা বিকেল ৫টা পর্যন্ত চলবে।
শুনানিতে এমপিপির উৎপাদিত বিদ্যুতের অন্তত ২০ শতাংশ ক্রয়ের ক্ষেত্রে পাবলিক সেক্টর ইউটিলিটির প্রযোজ্য ট্যারিফ, সঞ্চালন ও বিতরণের জন্য ওপেন অ্যাকসেস ট্যারিফ এবং লস নির্ধারণ নিয়ে আলোচনা হচ্ছে। এছাড়াও এনার্জি ম্যানেজমেন্ট চার্জ, এক্সপোর্টিং চার্জ, বিলিং কাঠামো ও এনার্জি সেটেলমেন্ট পদ্ধতি সম্পর্কে বিস্তারিত প্রস্তাব উপস্থাপন করা হচ্ছে। এতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, পাওয়ার গ্রিড, বাপবিবো, ডেসকো, ডিপিডিসি, ওজোপাডিকো ও নেসকোর মতামত গুরুত্বের সাথে বিবেচনা করা হবে।
আগ্রহী ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর লিখিত বক্তব্য আগেই গ্রহণ করেছে কমিশন। তালিকাভুক্তরা উপস্থিত হয়ে সরাসরি তাদের গ্রহণযোগ্য তথ্য-উপাত্ত ও দলিল শুনানিতে তুলে ধরছেন, যা দেশের নবায়নযোগ্য জ্বালানি খাতের ভবিষ্যৎ কাঠামো নির্মাণে সহায়ক হবে।
সম্পর্কিত খবর
কিশোর গ্যাং-মাদক দমনে চট্টগ্রাম রেঞ্জে বিশেষ অভিযান, আটক ১২২৪
গাংনী সীমান্তে বিএসএফের পুশ-ইন ঠেকাল বিজিবি, ভারতে ফিরতে বাধ্য চারজন
কানাডার পুলিশ ইউনিফর্মে জায়েদ খান, রহস্যের নাম ‘ভায়োলেন্স’
মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে নয় নতুন কোনো হামলা, জানালেন ট্রাম্প
রদবদলে নতুন দায়িত্ব পেলেন ডিএমপির দুই অতিরিক্ত পুলিশ কমিশনার
জাতিসংঘের নেতৃত্বেই সম্ভব রোহিঙ্গা প্রত্যাবাসন: স্বরাষ্ট্রমন্ত্রী

নবায়নযোগ্য জ্বালানির বিদ্যুতের দর নির্ধারণে বিইআরসির গণশুনানি শুরু
নবায়নযোগ্য জ্বালানিভিত্তিক বাণিজ্যিক বিদ্যুৎ কেন্দ্র বা মার্চেন্ট পাওয়ার প্ল্যান্ট (এমপিপি) থেকে উৎপাদিত বিদ্যুতের ন্যায্য মূল্য নির্ধারণের লক্ষ্যে গণশুনানির আয়োজন করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আজ রোববার (২৩ আগস্ট) সকাল ১০টায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে এই শুনানি শুরু হয়, যা বিকেল ৫টা পর্যন্ত চলবে।
শুনানিতে এমপিপির উৎপাদিত বিদ্যুতের অন্তত ২০ শতাংশ ক্রয়ের ক্ষেত্রে পাবলিক সেক্টর ইউটিলিটির প্রযোজ্য ট্যারিফ, সঞ্চালন ও বিতরণের জন্য ওপেন অ্যাকসেস ট্যারিফ এবং লস নির্ধারণ নিয়ে আলোচনা হচ্ছে। এছাড়াও এনার্জি ম্যানেজমেন্ট চার্জ, এক্সপোর্টিং চার্জ, বিলিং কাঠামো ও এনার্জি সেটেলমেন্ট পদ্ধতি সম্পর্কে বিস্তারিত প্রস্তাব উপস্থাপন করা হচ্ছে। এতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, পাওয়ার গ্রিড, বাপবিবো, ডেসকো, ডিপিডিসি, ওজোপাডিকো ও নেসকোর মতামত গুরুত্বের সাথে বিবেচনা করা হবে।
আগ্রহী ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর লিখিত বক্তব্য আগেই গ্রহণ করেছে কমিশন। তালিকাভুক্তরা উপস্থিত হয়ে সরাসরি তাদের গ্রহণযোগ্য তথ্য-উপাত্ত ও দলিল শুনানিতে তুলে ধরছেন, যা দেশের নবায়নযোগ্য জ্বালানি খাতের ভবিষ্যৎ কাঠামো নির্মাণে সহায়ক হবে।
সম্পর্কিত খবর
কিশোর গ্যাং-মাদক দমনে চট্টগ্রাম রেঞ্জে বিশেষ অভিযান, আটক…
গাংনী সীমান্তে বিএসএফের পুশ-ইন ঠেকাল বিজিবি, ভারতে ফিরতে…
কানাডার পুলিশ ইউনিফর্মে জায়েদ খান, রহস্যের নাম ‘ভায়োলেন্স’
মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে নয় নতুন কোনো হামলা,…
রদবদলে নতুন দায়িত্ব পেলেন ডিএমপির দুই অতিরিক্ত পুলিশ…