ফটিকছড়িতে মাদক বিরোধী অভিযান: ৭ জনের কারাদণ্ড ও জরিমানা
চট্টগ্রামের ফটিকছড়িতে মাদক দমনে কঠোর অবস্থানে গেছে প্রশাসন। শনিবার (২২ আগস্ট) সন্ধ্যা থেকে উপজেলার বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। এতে মাদক সেবন ও বিক্রির সাথে জড়িত থাকার অভিযোগে সাতজনকে আটক করা হয়।
উপজেলা ভূমি কর্মকর্তা রহমত উল্লাহর নেতৃত্বে পরিচালিত এই অভিযানে আটককৃতদের মধ্যে ছয়জনকে আট দিনের এবং একজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি জরিমানা হিসেবে সাতজনের মধ্যে তিনজনকে এক হাজার টাকা এবং বাকি চারজনকে পাঁচশত টাকা করে মোট পাঁচ হাজার টাকা আদায় করা হয়।

পবিত্র স্থানের পরিবেশ ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিতে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ বিষয়ে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি রয়েছে এবং মাদকের সাথে জড়িত সকলকে আইনের আওতায় আনা হবে।
সম্পর্কিত খবর
ঘরে বসেই ক্যান্টনমেন্ট বোর্ডের সনদ, মাইগভে খুলে গেল ১৮৫টি ফর্ম
ফ্রান্সের পথেই উত্তাল ইতালি: বিক্ষোভে আহত ১৪১ পুলিশ, গ্রেফতার ১৯৭
আত্মীয়ের সোনা আত্মসাতের মামলায় গ্রেপ্তার ১, উদ্ধার ১১ লাখ টাকার…
শব্দদূষণ রোধে ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জব্দ ১০ হর্ন
মোহাম্মদপুরে ‘মাদক অভিযানে’ যুবকের মাথা ফাটল, দায় এড়াচ্ছে সবাই
আইফোন ও বিয়ের প্রতিশ্রুতিতে স্কুলছাত্রী অপহরণ, গ্রেফতার দুই যুবক

আরও পড়ুন
ফটিকছড়িতে মাদক বিরোধী অভিযান: ৭ জনের কারাদণ্ড ও জরিমানা
চট্টগ্রামের ফটিকছড়িতে মাদক দমনে কঠোর অবস্থানে গেছে প্রশাসন। শনিবার (২২ আগস্ট) সন্ধ্যা থেকে উপজেলার বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। এতে মাদক সেবন ও বিক্রির সাথে জড়িত থাকার অভিযোগে সাতজনকে আটক করা হয়।
উপজেলা ভূমি কর্মকর্তা রহমত উল্লাহর নেতৃত্বে পরিচালিত এই অভিযানে আটককৃতদের মধ্যে ছয়জনকে আট দিনের এবং একজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি জরিমানা হিসেবে সাতজনের মধ্যে তিনজনকে এক হাজার টাকা এবং বাকি চারজনকে পাঁচশত টাকা করে মোট পাঁচ হাজার টাকা আদায় করা হয়।

পবিত্র স্থানের পরিবেশ ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিতে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ বিষয়ে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি রয়েছে এবং মাদকের সাথে জড়িত সকলকে আইনের আওতায় আনা হবে।
সম্পর্কিত খবর
ঘরে বসেই ক্যান্টনমেন্ট বোর্ডের সনদ, মাইগভে খুলে গেল…
ফ্রান্সের পথেই উত্তাল ইতালি: বিক্ষোভে আহত ১৪১ পুলিশ,…
আত্মীয়ের সোনা আত্মসাতের মামলায় গ্রেপ্তার ১, উদ্ধার ১১…
শব্দদূষণ রোধে ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জব্দ ১০…
মোহাম্মদপুরে ‘মাদক অভিযানে’ যুবকের মাথা ফাটল, দায় এড়াচ্ছে…
আইফোন ও বিয়ের প্রতিশ্রুতিতে স্কুলছাত্রী অপহরণ, গ্রেফতার দুই…