লায়ন্স ক্লাবের উদ্যোগে সীতাকুণ্ডে চক্ষু ক্যাম্প, ৩৯ জনের অপারেশন
চট্টগ্রামের সীতাকুণ্ডে দরিদ্র ও অসহায় রোগীদের চোখের চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে এক মহতী উদ্যোগ গ্রহণ করেছে বন্ধন লায়ন্স ক্লাব। শনিবার (২২ আগস্ট) সীতাকুণ্ডের কুমিরায় আয়োজিত এই চক্ষু চিকিৎসা ক্যাম্পে প্রায় ৪০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়। এতে লায়ন্স চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা স্বেচ্ছায় সেবা দিয়েছেন এবং ৩৯ জন রোগীকে ছানি অপারেশনের জন্য নির্বাচিত করা হয়েছে।
এই কর্মসূচির প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর গভর্নর লায়ন কামরুজজামান লিটন। তিনি বলেন, সমাজের সর্বস্তরের মানুষ এগিয়ে এলে অন্ধত্ব নিবারণ সম্ভব। বন্ধন লায়ন্স ক্লাব সীতাকুণ্ডের হাজার হাজার মানুষকে চক্ষু সেবা প্রদানে অগ্রণী ভূমিকা পালন করছে। তিনি সমাজের বিত্তশালীদের এই মহৎ কাজে এগিয়ে আসার আহ্বান জানান। আগামী ৭ সেপ্টেম্বর চট্টগ্রাম লায়ন্স চক্ষু হাসপাতালে এই ৩৯ জন রোগীর বিনামূল্যে অপারেশন সম্পন্ন করা হবে।
লায়ন ক্লাব অব চিটাগাং বন্ধনের সভাপতি লায়ন আবু তাহেরের সভাপতিত্বে এবং সাবেক সভাপতি লায়ন আবুল খায়েরের সঞ্চালনায় এই ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে লায়ন্স ক্লাবের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় সমাজকর্মীরা উপস্থিত ছিলেন। এই আয়োজনে স্থানীয় সমাজসেবক জগলুল হোসেন নয়ন সার্বিক সহযোগিতা প্রদান করেন।
সম্পর্কিত খবর
চট্টগ্রামে মাদকমুক্ত সমাজ গড়তে সম্মিলিত অঙ্গীকারের ডাক মীর হেলালের
বাঁশখালীতে জশনে জুলুসে বাধা, উত্তেজনার মধ্যে পুলিশ মোতায়েন
খিলগাঁওয়ে রয়েল এইড হাসপাতালে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস
চাকরি স্থায়ীকরণ ও মজুরি বৃদ্ধির দাবিতে আউটসোর্সিং কর্মীদের মানববন্ধন
নতুন প্রজন্মের কাছে ঢাকার ঐতিহ্য, মতিঝিলে শুরু সপ্তাহব্যাপী চলচ্চিত্র উৎসব
স্বাস্থ্যখাতে ডিজিটাল রূপান্তর: ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট শুরুর নির্দেশ

আরও পড়ুন

লায়ন্স ক্লাবের উদ্যোগে সীতাকুণ্ডে চক্ষু ক্যাম্প, ৩৯ জনের অপারেশন
চট্টগ্রামের সীতাকুণ্ডে দরিদ্র ও অসহায় রোগীদের চোখের চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে এক মহতী উদ্যোগ গ্রহণ করেছে বন্ধন লায়ন্স ক্লাব। শনিবার (২২ আগস্ট) সীতাকুণ্ডের কুমিরায় আয়োজিত এই চক্ষু চিকিৎসা ক্যাম্পে প্রায় ৪০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়। এতে লায়ন্স চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা স্বেচ্ছায় সেবা দিয়েছেন এবং ৩৯ জন রোগীকে ছানি অপারেশনের জন্য নির্বাচিত করা হয়েছে।
এই কর্মসূচির প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর গভর্নর লায়ন কামরুজজামান লিটন। তিনি বলেন, সমাজের সর্বস্তরের মানুষ এগিয়ে এলে অন্ধত্ব নিবারণ সম্ভব। বন্ধন লায়ন্স ক্লাব সীতাকুণ্ডের হাজার হাজার মানুষকে চক্ষু সেবা প্রদানে অগ্রণী ভূমিকা পালন করছে। তিনি সমাজের বিত্তশালীদের এই মহৎ কাজে এগিয়ে আসার আহ্বান জানান। আগামী ৭ সেপ্টেম্বর চট্টগ্রাম লায়ন্স চক্ষু হাসপাতালে এই ৩৯ জন রোগীর বিনামূল্যে অপারেশন সম্পন্ন করা হবে।
লায়ন ক্লাব অব চিটাগাং বন্ধনের সভাপতি লায়ন আবু তাহেরের সভাপতিত্বে এবং সাবেক সভাপতি লায়ন আবুল খায়েরের সঞ্চালনায় এই ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে লায়ন্স ক্লাবের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় সমাজকর্মীরা উপস্থিত ছিলেন। এই আয়োজনে স্থানীয় সমাজসেবক জগলুল হোসেন নয়ন সার্বিক সহযোগিতা প্রদান করেন।
সম্পর্কিত খবর
চট্টগ্রামে মাদকমুক্ত সমাজ গড়তে সম্মিলিত অঙ্গীকারের ডাক মীর…
বাঁশখালীতে জশনে জুলুসে বাধা, উত্তেজনার মধ্যে পুলিশ মোতায়েন
খিলগাঁওয়ে রয়েল এইড হাসপাতালে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস
চাকরি স্থায়ীকরণ ও মজুরি বৃদ্ধির দাবিতে আউটসোর্সিং কর্মীদের…
নতুন প্রজন্মের কাছে ঢাকার ঐতিহ্য, মতিঝিলে শুরু সপ্তাহব্যাপী…