বাঁশখালীতে জশনে জুলুসে বাধা, উত্তেজনার মধ্যে পুলিশ মোতায়েন
চট্টগ্রামের বাঁশখালীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত জশনে জুলুসে বাধা দেওয়ার অভিযোগে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। শনিবার (২২ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার ভাদালিয়া এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, জশনে জুলুস বের করার প্রস্তুতি নেওয়ার সময় ওই এলাকার একটি কওমি মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী ও কওমিপন্থিরা এর বিরোধিতা করেন। মাদরাসার সামনের সড়ক দিয়ে মিছিল বা জুলুস যেতে দেওয়া হবে না বলে তারা জানিয়ে দেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হলে মিছিল ছত্রভঙ্গ হয়ে যায় এবং উত্তেজনা বৃদ্ধি পায়।
পরিস্থিতি উত্তপ্ত হওয়ার খবরে বিভিন্ন এলাকা থেকে সুন্নি অনুসারীরা ঘটনাস্থলে জড়ো হতে থাকেন। সংঘর্ষের আশঙ্কায় ভাদালিয়া বাজারের ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দেন। এরপর কওমিপন্থিরা মাদরাসার সামনে এবং জশনে জুলুসে অংশ নেওয়া ব্যক্তিরা পাশের পুকুরপাড়ে অবস্থান নেন। বাঁশখালী থানা পুলিশ দুই পক্ষের মাঝখানে অবস্থান নিয়ে পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করছে।
সম্পর্কিত খবর
খিলগাঁওয়ে রয়েল এইড হাসপাতালে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস
চাকরি স্থায়ীকরণ ও মজুরি বৃদ্ধির দাবিতে আউটসোর্সিং কর্মীদের মানববন্ধন
নতুন প্রজন্মের কাছে ঢাকার ঐতিহ্য, মতিঝিলে শুরু সপ্তাহব্যাপী চলচ্চিত্র উৎসব
স্বাস্থ্যখাতে ডিজিটাল রূপান্তর: ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট শুরুর নির্দেশ
জনসচেতনতাই পরিচ্ছন্ন ঢাকার মূল চাবিকাঠি: ডিএনসিসি প্রশাসক
তৃণমূলে নারী অংশগ্রহণে দলীয় নীতি পরিবর্তনের তাগিদ

আরও পড়ুন

বাঁশখালীতে জশনে জুলুসে বাধা, উত্তেজনার মধ্যে পুলিশ মোতায়েন
চট্টগ্রামের বাঁশখালীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত জশনে জুলুসে বাধা দেওয়ার অভিযোগে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। শনিবার (২২ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার ভাদালিয়া এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, জশনে জুলুস বের করার প্রস্তুতি নেওয়ার সময় ওই এলাকার একটি কওমি মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী ও কওমিপন্থিরা এর বিরোধিতা করেন। মাদরাসার সামনের সড়ক দিয়ে মিছিল বা জুলুস যেতে দেওয়া হবে না বলে তারা জানিয়ে দেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হলে মিছিল ছত্রভঙ্গ হয়ে যায় এবং উত্তেজনা বৃদ্ধি পায়।
পরিস্থিতি উত্তপ্ত হওয়ার খবরে বিভিন্ন এলাকা থেকে সুন্নি অনুসারীরা ঘটনাস্থলে জড়ো হতে থাকেন। সংঘর্ষের আশঙ্কায় ভাদালিয়া বাজারের ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দেন। এরপর কওমিপন্থিরা মাদরাসার সামনে এবং জশনে জুলুসে অংশ নেওয়া ব্যক্তিরা পাশের পুকুরপাড়ে অবস্থান নেন। বাঁশখালী থানা পুলিশ দুই পক্ষের মাঝখানে অবস্থান নিয়ে পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করছে।
সম্পর্কিত খবর
খিলগাঁওয়ে রয়েল এইড হাসপাতালে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস
চাকরি স্থায়ীকরণ ও মজুরি বৃদ্ধির দাবিতে আউটসোর্সিং কর্মীদের…
নতুন প্রজন্মের কাছে ঢাকার ঐতিহ্য, মতিঝিলে শুরু সপ্তাহব্যাপী…