চট্টগ্রাম রেঞ্জে বিপুল ইয়াবাসহ ২৫৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার
চট্টগ্রাম রেঞ্জ পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৫৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৩০ হাজারের বেশি ইয়াবা ট্যাবলেট ও প্রায় ৮১ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরীর নির্দেশনায় বৃহস্পতিবার রেঞ্জের আওতাধীন ১১ জেলায় ২৫০টি স্থানে এ অভিযান পরিচালিত হয়। পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে ৩০ হাজার ২১০টি ইয়াবা, ৮১ কেজি ২৬ গ্রাম গাঁজা, ১১৫ লিটার চোলাই মদ, ৫০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৪৮ বোতল ভারতীয় মদ, ৩ বোতল বিদেশি মদ ও ৫১ পুরিয়া হেরোইন জব্দ করা হয়। এ ঘটনায় ৫৫টি মামলা দায়ের করা হয়েছে।
অভিযানের সঙ্গে সম্পৃক্ত ভ্রাম্যমাণ আদালত ১৪১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও ২৮ হাজার ৮৫০ টাকা অর্থদণ্ড প্রদান করেছে। ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী জানিয়েছেন, জনস্বার্থে মাদকের বিরুদ্ধে এই কঠোর অভিযান অব্যাহত থাকবে।
সম্পর্কিত খবর
আব্দুল্লাহপুর ফলের আড়তে চাঁদা আদায়ের সময় এসআরবির হাতে ৪ চাঁদাবাজ…
৪৭ জেলায় ভোক্তা অধিদপ্তরের অভিযান, ১১৬ প্রতিষ্ঠানে জরিমানা ১১ লাখ…
শ্রমিকদের স্বার্থ রক্ষায় ৯ অক্টোবর ইসলামী শ্রমিক আন্দোলনের কাউন্সিল
বিশ্বব্যাংকের জনস্বাস্থ্য প্রকল্প দ্রুত এগিয়ে নিতে প্রতিমন্ত্রীর আহ্বান
নাবিল গ্রুপে জোনাল হেড নিয়োগ, ৪৫ বছর পর্যন্ত আবেদনের সুযোগ
ক্রিপ্টোতে বদলে বিদেশে জুয়ার টাকা, পাবনায় চক্রের তিন সদস্য গ্রেপ্তার

আরও পড়ুন

চট্টগ্রাম রেঞ্জে বিপুল ইয়াবাসহ ২৫৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার
চট্টগ্রাম রেঞ্জ পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৫৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৩০ হাজারের বেশি ইয়াবা ট্যাবলেট ও প্রায় ৮১ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরীর নির্দেশনায় বৃহস্পতিবার রেঞ্জের আওতাধীন ১১ জেলায় ২৫০টি স্থানে এ অভিযান পরিচালিত হয়। পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে ৩০ হাজার ২১০টি ইয়াবা, ৮১ কেজি ২৬ গ্রাম গাঁজা, ১১৫ লিটার চোলাই মদ, ৫০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৪৮ বোতল ভারতীয় মদ, ৩ বোতল বিদেশি মদ ও ৫১ পুরিয়া হেরোইন জব্দ করা হয়। এ ঘটনায় ৫৫টি মামলা দায়ের করা হয়েছে।
অভিযানের সঙ্গে সম্পৃক্ত ভ্রাম্যমাণ আদালত ১৪১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও ২৮ হাজার ৮৫০ টাকা অর্থদণ্ড প্রদান করেছে। ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী জানিয়েছেন, জনস্বার্থে মাদকের বিরুদ্ধে এই কঠোর অভিযান অব্যাহত থাকবে।
সম্পর্কিত খবর
আব্দুল্লাহপুর ফলের আড়তে চাঁদা আদায়ের সময় এসআরবির হাতে…
৪৭ জেলায় ভোক্তা অধিদপ্তরের অভিযান, ১১৬ প্রতিষ্ঠানে জরিমানা…
শ্রমিকদের স্বার্থ রক্ষায় ৯ অক্টোবর ইসলামী শ্রমিক আন্দোলনের…
বিশ্বব্যাংকের জনস্বাস্থ্য প্রকল্প দ্রুত এগিয়ে নিতে প্রতিমন্ত্রীর আহ্বান
নাবিল গ্রুপে জোনাল হেড নিয়োগ, ৪৫ বছর পর্যন্ত…
ক্রিপ্টোতে বদলে বিদেশে জুয়ার টাকা, পাবনায় চক্রের তিন…