শ্যামপুরে সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোর কর্মীর মৃত্যু
রাজধানীর শ্যামপুরে একটি বেকারির দোকানে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইব্রাহিম (১৫) নামের এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার ভোরে এ ঘটনা ঘটলে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পারিবারিক সূত্র ও হাসপাতাল সূত্রে জানা যায়, শুক্রবার ভোর ৫টার দিকে শ্যামপুরের ধোলাইপাড় এলাকায় বেকারির মেশিনে সুইচ দিতে যায় ওই কর্মচারী। এ সময় হঠাৎ বিদ্যুতের স্পার্ক লেগে সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। অচেতন অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসলে সকাল ৬টার দিকে দায়িত্বরত চিকিৎসক তার মৃত্যু নিশ্চিত করেন।
নিহত ইব্রাহিমের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার কাজলিয়া গ্রামে। তার বাবার নাম সুকু মিয়া। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
সম্পর্কিত খবর
সৌদি বিমানবন্দরে হামলায় দুই প্রবাসীর মৃত্যু, আহতদের খোঁজ রাখছে সরকার
মাদরাসাছাত্রীকে উত্ত্যক্তকে ঘিরে সালথার কয়েক গ্রামে রণক্ষেত্র, আহত ১২
ঠাকুরগাঁও উপনির্বাচনে ভোট পাহারার নির্দেশ সেলিম উদ্দিনের
আজ ৫৭তম বিশ্ব মান দিবস, এবারের প্রতিপাদ্য সাশ্রয়ী ও পরিবেশবান্ধব…
সৌদিতে নিহত দুই বাংলাদেশির মরদেহ ফেরাতে রাষ্ট্রদূতের সঙ্গে প্রতিমন্ত্রীর বৈঠক
বাজারে অতিরিক্ত দাম আদায় বন্ধে অভিযান, ৪৬ জেলায় ১২০ প্রতিষ্ঠানের…

আরও পড়ুন

শ্যামপুরে সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোর কর্মীর মৃত্যু
রাজধানীর শ্যামপুরে একটি বেকারির দোকানে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইব্রাহিম (১৫) নামের এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার ভোরে এ ঘটনা ঘটলে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পারিবারিক সূত্র ও হাসপাতাল সূত্রে জানা যায়, শুক্রবার ভোর ৫টার দিকে শ্যামপুরের ধোলাইপাড় এলাকায় বেকারির মেশিনে সুইচ দিতে যায় ওই কর্মচারী। এ সময় হঠাৎ বিদ্যুতের স্পার্ক লেগে সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। অচেতন অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসলে সকাল ৬টার দিকে দায়িত্বরত চিকিৎসক তার মৃত্যু নিশ্চিত করেন।
নিহত ইব্রাহিমের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার কাজলিয়া গ্রামে। তার বাবার নাম সুকু মিয়া। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
সম্পর্কিত খবর
সৌদি বিমানবন্দরে হামলায় দুই প্রবাসীর মৃত্যু, আহতদের খোঁজ…
মাদরাসাছাত্রীকে উত্ত্যক্তকে ঘিরে সালথার কয়েক গ্রামে রণক্ষেত্র, আহত…
ঠাকুরগাঁও উপনির্বাচনে ভোট পাহারার নির্দেশ সেলিম উদ্দিনের
আজ ৫৭তম বিশ্ব মান দিবস, এবারের প্রতিপাদ্য সাশ্রয়ী…
সৌদিতে নিহত দুই বাংলাদেশির মরদেহ ফেরাতে রাষ্ট্রদূতের সঙ্গে…
বাজারে অতিরিক্ত দাম আদায় বন্ধে অভিযান, ৪৬ জেলায়…